
কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)-এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল খেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, কালিগঞ্জ থানার এসআই মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, কুশুলিয়া ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম এবং জামায়াতের সহকারী সেক্রেটারি আনোয়ারুল ইসলাম।
উদ্বোধনী খেলায় ধারাভাষ্য ছিলেন ধারাভাষ্যকার এম আর মোস্তাক।

মন্তব্য করুন