
কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির ত্রিবার্ষিক নির্বাচনকে ঘিরে ক্রমেই জমে উঠছে নির্বাচনী প্রচার-প্রচারণা।
প্রার্থীদের সরব উপস্থিতি, গণসংযোগ ও লিফলেট বিতরণে বাজারজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। এরই ধারাবাহিকতায় সাধারণ সম্পাদক পদপ্রার্থী রফিকুর জামান গাইন রুমি তাঁর নির্বাচনী প্রতীক ঘোড়ার পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে নাজিমগঞ্জ বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, দোকানপাট ও গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময়ের পাশাপাশি নিজের নির্বাচনী পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। সাধারণ সম্পাদক পদে তাঁকে নির্বাচিত করতে ঘোড়া প্রতীকে ভোট
ও সমর্থন কামনা করে ব্যবসায়ীদের হাতে নির্বাচনী লিফলেট তুলে দেন।

মন্তব্য করুন