
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সরকারি কলেজে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও ডোনার সংগ্রহ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সাতক্ষীরা ইউনিটের যুব সদস্যদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
ক্যাম্পের উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম।
এ সময় আরও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টের সাবেক যুব প্রধান মোঃ ইলিয়াস হোসেন, বর্তমান ডেপুটি যুব প্রধান ০২ মোঃ সাইফুল ইসলাম, সেবা ও স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান মো: সাইমুন হাসনাত সাকিব, প্রশিক্ষণ ও সহ শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান আসিফ হাসান, আইসিটি মিডিয়া বিভাগের বিভাগীয় প্রধান ও উপ বিভাগীয় প্রধান পৃথা ও শরিফুল ইসলাম, তহবিল সংগ্রহ বিভাগের উপ বিভাগীয় প্রধান এস এম সাজেদুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শামীম হোসেন, আরিফুল ইসলাম, রাকিব হাসান প্রমুখ।

মন্তব্য করুন