
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সরকারি কলেজের দ্বিতীয় গেট এবং শহরের আসিফ চত্বরে ‘মানবতার দেয়াল’ স্থাপন করেছে সাতক্ষীরা কমিউনিটি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এই কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম এবং সাতক্ষীরা কমিউনিটির প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক উম্মে ফোয়ারা রানি এবং কার্যনির্বাহী কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবকবৃন্দ।
মানুষের প্রতি মানুষের সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগ গ্রহণ করেছে সংগঠনটি।
এই উদ্যোগের মূল বার্তা- যাঁদের কাছে অতিরিক্ত ব্যবহারযোগ্য পোশাক রয়েছে, তাঁরা এখানে রেখে যাবেন; আর যাঁদের প্রয়োজন, তাঁরা কোনো সংকোচ ছাড়াই বিনামূল্যে সেখান থেকে সংগ্রহ করবেন। পোশাক দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে কোনো অর্থ কিংবা আর্থিক অসচ্ছলতার প্রমাণের প্রয়োজন নেই। সমাজের সবার আত্মমর্যাদা ও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখাই এই উদ্যোগের মূল অঙ্গীকার।

মন্তব্য করুন