বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১২ নভেম্বর ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণসভা

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় শার্শা উপজেলা কৃষক দলের উদ্যোগে নাভারন কলেজ প্রাঙ্গণে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি’র সভাপতি আবুল হাসান জহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা খায়রুজ্জামান মধু।

এ সময় বক্তারা বলেন, মরহুম তরিকুল ইসলাম শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন যশোরের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিভিন্ন সময়ে সমাজকল্যাণ, ডাক ও টেলিযোগাযো, খাদ্য, তথ্য এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

যশোরের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে তাঁর ভূমিকা বিশেষভাবে স্মরণীয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর মেডিকেল কলেজ এবং বেনাপোল স্থলবন্দরের আধুনিকায়নসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর অবদান অসামান্য।

২০১৮ সালের ৪ নভেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করে। রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলা, সাংগঠনিক দক্ষতা ও যশোরের উন্নয়নে অবদানের কারণে তিনি আজও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের কাছে স্মরণীয় হয়ে আছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক শাখায়ত হোসেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, লক্ষণপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আহসান হাবিব খোকন, উলাশী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রুহুল আমিন, ছাত্র দলের সমস্য সচিব সবুজ হোসেন খান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতার দেয়াল স্থাপন

১

শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণসভা

২

শীতকালীন ছুটি বাতিলে ক্ষুব্ধ জবি শিক্ষার্থীরা

৩

শ্যামনগরে উপকূল দিবসের কর্মসূচিতে শিশুরা আকলো উপকূলের ঝুঁকির ছবি

৪

চাম্পাফুলের বারদহায় রাফাত হত্যার বিচারের দাবিতে ফের মানববন্ধন

৫

সাতক্ষীরা সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

৬

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর খেলা উদ্বোধন

৭

নাজিমগঞ্জ বাজারে ঘোড়া প্রতীকের গণসংযোগ

৮

শ্যামনগরে যুবদলের বিক্ষোভ

৯

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক প্রশিক্ষণ

১০

শ্যামনগরে বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

১১

মৌতলায় সার মজুদের দায়ে ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা

১২

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

১৩

সুন্দরবন প্রেসক্লাবের উদ্যোগে উপকূল দিবস পালিত: রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

১৪

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

১৫

বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ

১৬

কাশিমাড়ীতে উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

১৭

এমপি গাজী নজরুল কাণ্ডে নৈতিক দায়ের প্রশ্নে জামায়াতের আপত্তি

১৮

জবির ৫ ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ল

১৯

সাতক্ষীরা প্রেসক্লাবের স্মরণসভা: জিএম নূর ইসলাম ছিলেন একজন দৃঢ়চেতা মানুষ

২০