বাংলাদেশ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৩ নভেম্বর ২০২৬, ৯:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে বনজীবীদের স্ত্রী ও সন্তানদের মানববন্ধন

উপকূলীয় প্রতিনিধি: সুন্দরবনকে বনদস্যুমুক্তকরণ ও জেলে বাওয়ালিদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরার এবতেদায়ী মাদ্রাসা সংলগ্ন ওয়াপদার রাস্তায় এই কর্মসূচি পালন করা হয়। এতে জেলেদের স্ত্রী ও সন্তানসহ স্থানীয়রা অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন বনদস্যু নির্মূল কমিটির সদস্য ও পরিবেশকর্মী আশিকুর রহমান, গাবুরার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মাস্টার আব্দুর রহিম, বনদস্যু নির্মূল কমিটির মুখ্য সমন্বয়ক কামরুল ইসলাম বাবলু, স্থানীয় সমাজসেবক আলী, বিল্লাল হোসেন ও পারুল আক্তার।

বক্তারা বলেন, উপকূলের হাজার হাজার মানুষের জীবিকা সুন্দরবন ওপর নির্ভরশীল। অথচ বনদস্যুদের অপতৎপরতার কারণে জেলে ও বাওয়ালিরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। বনে মাছ ও কাঁকড়া আহরণ করতে গিয়ে অপহরণ, মুক্তিপণ আদায় এবং প্রাণনাশের হুমকির মুখে পড়তে হচ্ছে তাদের। এর প্রভাব পড়ছে পুরো জেলে পরিবারগুলোর ওপর।

কর্মসূচিতে অশগ্রহণকারী ময়না খাতুন বলেন, পরিবারের উপার্জনক্ষম সদস্যরা সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ করতে গেলে পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় থাকেন। কখনো অপহরণ, কখনো মুক্তিপণের খবর—এসব আতঙ্ক নিয়ে দিন কাটাতে হয়। তারা চান, তাদের স্বজনরা যেন নিরাপদে বনে যেতে পারেন এবং সুস্থভাবে বাড়িতে ফিরে আসতে পারেন।

অংশগ্রহণকারী ফাতেমা খাতুন বলেন, বনদস্যুদের কারণে অনেক পরিবার আর্থিক সংকট ও মানসিক চিন্তার মধ্যে রয়েছে। পরিবারের পুরুষ সদস্যরা বনে যেতে ভয় পান। সুন্দরবনকে দস্যুমুক্ত করা গেলে উপকূলের অসংখ্য পরিবার স্বাভাবিকভাবে বেঁচে থাকার সুযোগ পাবে।

বক্তারা আরও বলেন, বনদস্যুতা শুধু মানুষের জীবিকা ও নিরাপত্তার জন্য হুমকি নয়, এটি সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্যের জন্যও মারাত্মক হুমকি। সুন্দরবন রক্ষায় বনদস্যুদের বিরুদ্ধে কার্যকর ও সমন্বিত অভিযান পরিচালনার পাশাপাশি জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

কর্মসূচি থেকে সরকারের কাছে সুন্দরবনে বনদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, অপহরণ ও মুক্তিপণ বাণিজ্য বন্ধ, জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত এবং বনদস্যুদের মদদদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সম্মেলন: ধর্মীয় শিক্ষক নিয়োগ ও ঈশ্বরীপুর গির্জা পুনর্নির্মাণের দাবি

১

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে বনজীবীদের স্ত্রী ও সন্তানদের মানববন্ধন

২

আশাশুনির ফকরাবাদে গ্রাম্য চিকিৎসক সালাম বিশ্বাসের পিতার ইন্তেকাল

৩

বাংলাদেশ গণিত সমিতির নেতৃত্বে জবির তিন শিক্ষক

৪

বিয়ের পর পরকীয়ার নেপথ্যে

৫

বিবিসি বাংলার প্রতিবেদন: শেখ হাসিনাকে ২ শর্তে ফেরত পাঠাতে চায় ভারত

৬

প্রতিবন্ধিতা দমাতে পারেনি শার্শার জোহরা খাতুনকে

৭

জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা

৮

টাকার প্রলোভনে যুবলীগের মিছিলে নাঈম, গ্রেপ্তারের পর বললেন, ‘আমার ভুল হয়েছে’

৯

যশোরের ২ আদালত চত্বরে ৩ ককটেল বিস্ফোরণ

১০

মানবতার দেয়াল স্থাপন

১১

শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণসভা

১২

শীতকালীন ছুটি বাতিলে ক্ষুব্ধ জবি শিক্ষার্থীরা

১৩

শ্যামনগরে উপকূল দিবসের কর্মসূচিতে শিশুরা আকলো উপকূলের ঝুঁকির ছবি

১৪

চাম্পাফুলের বারদহায় রাফাত হত্যার বিচারের দাবিতে ফের মানববন্ধন

১৫

সাতক্ষীরা সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর খেলা উদ্বোধন

১৭

নাজিমগঞ্জ বাজারে ঘোড়া প্রতীকের গণসংযোগ

১৮

শ্যামনগরে যুবদলের বিক্ষোভ

১৯

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক প্রশিক্ষণ

২০