বাংলাদেশ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৩ নভেম্বর ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রতিবন্ধিতা দমাতে পারেনি শার্শার জোহরা খাতুনকে

বেনাপোল প্রতিনিধি : দুই হাতে প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও জীবনের কাছে হার মানেননি জোহরা খাতুন (৫৪)। প্রায় ৩০ বছর ধরে চায়ের দোকান চালিয়ে নিজ সংসারের হাল ধরে রেখেছেন এই লড়াকু নারী।

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া কলেজ পাড়া এলাকায় স্বামী রশিদ ও জোহরা খাতুনের প্রায় ৪০ বছরের দাম্পত্য জীবন। জন্মগত শারীরিক প্রতিবন্ধকতা এবং নিত্যদিনের অভাব-অনটন তাঁদের পথ থামাতে পারেনি। বরং প্রতিকূলতাকে জয় করে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন জোহরা।

প্রতিদিনের কাজ সম্পর্কে জোহরা খাতুন জানান, প্রতিদিন ফজরের নামাজের পর ঘুম থেকে উঠে তিনি চলে যান চায়ের দোকানে। সেখানে চা তৈরি, ক্রেতাদের পরিবেশন এবং দোকানের অন্যান্য কাজ করেন। এরপর বেলা ১২টার দিকে বাড়ি ফিরে রান্নাসহ রান্নাবান্নার কাজ শেষ করেন। স্বামীর জন্য খাবার তৈরি করে আবার ফিরে আসেন দোকানে। দুপুরের পর থেকে গভীর রাত পর্যন্ত টানা কাজ করেন তিনি।

দীর্ঘ দাম্পত্য জীবনে শারীরিক প্রতিবন্ধকতা তাঁদের সম্পর্কে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। দীর্ঘদিন ধরে এই চায়ের দোকান চালিয়ে আসছেন। সংসারের তাগিদেই স্ত্রীকে পাশে নিয়ে কাজ করেন তিনি। সীমিত আয় দিয়েই কোনোমতে চলে তাঁদের সংসার।

স্থানীয়রা জানান, প্রায় তিন দশক ধরে চায়ের দোকানে কাজ করার পাশাপাশি দীর্ঘ ৪০ বছর ধরে অত্যন্ত দক্ষতার সঙ্গে সংসারও সামলে আসছেন জোহরা ও রশিদ দম্পতি। শারীরিক প্রতিবন্ধকতা তাঁদের জীবনকে কঠিন করে তুললেও দায়িত্ব পালনে কখনো পিছিয়ে যাননি তাঁরা। তবে দুই হাতে প্রতিবন্ধকতা থাকায় অনেক সময় স্বাভাবিক কাজ করতে নানা সমস্যায় পড়তে হয় জোহরাকে। এই অসহায় পরিবারের কষ্ট কিছুটা লাঘব করতে সরকার ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে শার্শা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান বলেন, বাগআঁচড়া ইউনিয়নে জোহরা খাতুনকে প্রতিবন্ধী হিসেবে শনাক্ত করা হয়েছে। সমাজসেবা অফিসের মাধ্যমে তাঁকে নিয়মিত প্রতিবন্ধী ভাতা প্রদান করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে বনজীবীদের স্ত্রী ও সন্তানদের মানববন্ধন

১

আশাশুনির ফকরাবাদে গ্রাম্য চিকিৎসক সালাম বিশ্বাসের পিতার ইন্তেকাল

২

বাংলাদেশ গণিত সমিতির নেতৃত্বে জবির তিন শিক্ষক

৩

বিয়ের পর পরকীয়ার নেপথ্যে

৪

বিবিসি বাংলার প্রতিবেদন: শেখ হাসিনাকে ২ শর্তে ফেরত পাঠাতে চায় ভারত

৫

প্রতিবন্ধিতা দমাতে পারেনি শার্শার জোহরা খাতুনকে

৬

জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা

৭

টাকার প্রলোভনে যুবলীগের মিছিলে নাঈম, গ্রেপ্তারের পর বললেন, ‘আমার ভুল হয়েছে’

৮

যশোরের ২ আদালত চত্বরে ৩ ককটেল বিস্ফোরণ

৯

মানবতার দেয়াল স্থাপন

১০

শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণসভা

১১

শীতকালীন ছুটি বাতিলে ক্ষুব্ধ জবি শিক্ষার্থীরা

১২

শ্যামনগরে উপকূল দিবসের কর্মসূচিতে শিশুরা আকলো উপকূলের ঝুঁকির ছবি

১৩

চাম্পাফুলের বারদহায় রাফাত হত্যার বিচারের দাবিতে ফের মানববন্ধন

১৪

সাতক্ষীরা সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

১৫

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর খেলা উদ্বোধন

১৬

নাজিমগঞ্জ বাজারে ঘোড়া প্রতীকের গণসংযোগ

১৭

শ্যামনগরে যুবদলের বিক্ষোভ

১৮

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক প্রশিক্ষণ

১৯

শ্যামনগরে বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

২০