বাংলাদেশ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৪ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

উরুগুয়ের কাছে হারলো মেসিবিহীন আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: বুট জোড়া তুলে রেখেছেন লিওনেল মেসি। তার বিদায়ের পর প্রথমবার মাঠে নামা আর্জেন্টিনার।

কিন্তু দেশটির ইতিহাসের সেরা ফুটবলারকে ছাড়া খেলতে নেমে হারের তিক্ত স্বাদ পেল আর্জেন্টিনা।

উরুগুয়ের বিপক্ষে আজ ঘরের মাঠ লা বোমবোনেরা স্টেডিয়ামে ২-১ গোলে হেরেছে ২০২৬ বিশ্বকাপের রানার্সআপরা।
দ্বিতীয়ার্ধে লিওনার্দো বালের্দির আত্মঘাতী গোল ও ম্যাক্সিমিলিয়ানো আরাউহোর গোলে জয় নিশ্চিত করে উরুগুয়ে। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন হুলিয়ান আলভারেজ।

গত মাসে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান মেসি। ৩৯ বছর বয়সী মহাতারকার অনুপস্থিতি প্রথম ম্যাচেই বেশ ভালোভাবে টের পেয়েছে দলটি।

প্রথমার্ধে আর্জেন্টিনার আক্রমণে ছিল না তেমন ধার। নিকো পাজ একটি ভালো সুযোগ পেয়েছিলেন।

তবে তার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন উরুগুয়ের গোলরক্ষক ক্রিস্তোফার ফেরেইরা।

বিরতির পরই এগিয়ে যায় উরুগুয়ে। জর্জিয়ান দে আরাসকায়েতার ফ্রি-কিক ক্লিয়ার করতে হেড নিয়েছিলেন আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। কিন্তু তার হেড সতীর্থ বালের্দির মাথায় লেগে জালে জড়ায় বল। ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে উরুগুয়ে।

আরাসকায়েতার কর্নার থেকে বলটি আরাউহোর কাঁধে লেগে জালে জড়ায়।

৭৩ মিনিটে ম্যাচে ফেরে আর্জেন্টিনা। আতলেতিকো মাদ্রিদের ২৬ বছর বয়সী স্ট্রাইকার আলভারেজ করেন গোলটি। পরে আর কোনো গোল না পাওয়ায় ২-১ ব্যবধানের হার দেখে আর্জেন্টিনা।

বিপরীতে নতুন কোচ দিয়েগো ফোরলানের অধীনে তৃতীয় জয় পেল উরুগুয়ে। অন্যদিকে মেসিকে ছাড়া নতুন অধ্যায়ের শুরুটা হার দিয়েই হলো আর্জেন্টিনার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবহাটায় বিশ্ব ডায়াবেটিস দিবসে হাঁটা প্রতিযোগিতা ও মেডিকেল ক্যাম্প

১

‘জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে ঋণ নয়, অনুদান দাও’

২

কয়রায় বাল্যবিবাহ প্রতিরোধে র‍্যালি

৩

কালিগঞ্জে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানির প্রসারের দাবিতে মানববন্ধন

৪

শিক্ষা সাহিত্য সমাজ সংস্কারে খানবাহাদুর আহছানউল্লা (র.) ছিলেন কালজয়ী মহাপুরুষ

৫

শিল্পাঞ্চলে মোতায়েন ৩৪ প্লাটুন বিজিবি, ড্রোনে পর্যবেক্ষণ

৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

৭

রাতে বাংলাদেশ-পাকিস্তান লড়াই, জয়-পরাজয়ের পরিসংখ্যানে এগিয়ে কারা?

৮

পাকিস্তানি নায়িকার সঙ্গে অভিনয়, শাকিবের কথায় নতুন গুঞ্জন

৯

সুস্থ দেশ গড়তে ডায়াবেটিস সচেতনতার আহ্বান রাষ্ট্রপতির

১০

উরুগুয়ের কাছে হারলো মেসিবিহীন আর্জেন্টিনা

১১

সাতক্ষীরায় খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সম্মেলন: ধর্মীয় শিক্ষক নিয়োগ ও ঈশ্বরীপুর গির্জা পুনর্নির্মাণের দাবি

১২

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে বনজীবীদের স্ত্রী ও সন্তানদের মানববন্ধন

১৩

আশাশুনির ফকরাবাদে গ্রাম্য চিকিৎসক সালাম বিশ্বাসের পিতার ইন্তেকাল

১৪

বাংলাদেশ গণিত সমিতির নেতৃত্বে জবির তিন শিক্ষক

১৫

বিয়ের পর পরকীয়ার নেপথ্যে

১৬

বিবিসি বাংলার প্রতিবেদন: শেখ হাসিনাকে ২ শর্তে ফেরত পাঠাতে চায় ভারত

১৭

প্রতিবন্ধিতা দমাতে পারেনি শার্শার জোহরা খাতুনকে

১৮

জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা

১৯

টাকার প্রলোভনে যুবলীগের মিছিলে নাঈম, গ্রেপ্তারের পর বললেন, ‘আমার ভুল হয়েছে’

২০