বাংলাদেশ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৪ নভেম্বর ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জবির ভর্তি পরীক্ষা এবার শুধু ঢাকার ৭০ কেন্দ্রে

রিয়াজ ইসলাম, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুধু ঢাকায় আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এজন্য ঢাকার মধ্যে ৭০টি পরীক্ষাকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ভর্তি পরীক্ষার আবেদন ফি ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন।

এ ব্যাপারে উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষা শুধু ঢাকাতেই আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এ পর্যন্ত ঢাকার মধ্যে ৭০টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে আলোচনা হয়েছে।শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপদেষ্টার সঙ্গেও কথা বলেছেন বলে জানান তিনি।

আবেদন ফি ফেরত দেওয়ার বিষয়ে উপাচার্য বলেন, পরীক্ষার আবেদন ফি ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ, ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য ইতোমধ্যে ওএমআর প্রস্তুত, প্রশ্নপত্র তৈরি ও অন্যান্য আনুষঙ্গিক কাজে অর্থ ব্যয় করা হবে। কেউ ফরম পূরণ করে পরীক্ষায় অংশগ্রহণ না করলেও সেই অর্থ ফেরত দেওয়ার সুযোগ থাকে না।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ‘এ’ ইউনিট বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ, ‘বি’ ইউনিট কলা ও আইন অনুষদ, ‘সি’ ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ, ‘ডি’ ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ‘ই’ ইউনিট চারুকলা অনুষদভুক্ত।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর দুপুর ১২টা থেকে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের প্রতিটির জন্য আবেদন ফি ১ হাজার ২০০ টাকা এবং ‘ই’ ইউনিটের জন্য ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী, আগামী ১ জানুয়ারি ২০২৭ বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ৮ জানুয়ারি ‘ই’ ইউনিট, ১৫ জানুয়ারি ‘বি’ ইউনিট, ২২ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা মোট ১২ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। যেখানে ঢাকার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, কেএল জুবিলি হাই স্কুল অ্যান্ড কলেজ, বিাইএএম মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ সহ মোট ৯ টি কেন্দ্র ছিলো। পাশাপাশি ঢাকার বাহিরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনটি কেন্দ্র মিলে সারা বাংলাদেশে মোট ১২ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলার শিশু ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেপ্তার

১

শ্রমিকেরা কাজে না ফিরলে রোববার থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা

২

জবির ভর্তি পরীক্ষা এবার শুধু ঢাকার ৭০ কেন্দ্রে

৩

প্রশংসায় ভাসছেন সুনেরাহ

৪

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

৫

এইচএসসির অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

৬

জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের

৭

নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস, ব্যয় ৪০০ কোটি টাকা

৮

বিফলে ভিনিসিয়ুসের জোড়া গোল, ফের ব্রাজিলকে হারাল জাপান

৯

পাকিস্তানের বিপক্ষে সাদ-ইব্রাহিমের জায়গায় রহমত-শুকি

১০

আশাশুনিতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

১১

দেবহাটায় বিশ্ব ডায়াবেটিস দিবসে হাঁটা প্রতিযোগিতা ও মেডিকেল ক্যাম্প

১২

‘জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে ঋণ নয়, অনুদান দাও’

১৩

কয়রায় বাল্যবিবাহ প্রতিরোধে র‍্যালি

১৪

কালিগঞ্জে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানির প্রসারের দাবিতে মানববন্ধন

১৫

শিক্ষা সাহিত্য সমাজ সংস্কারে খানবাহাদুর আহছানউল্লা (র.) ছিলেন কালজয়ী মহাপুরুষ

১৬

শিল্পাঞ্চলে মোতায়েন ৩৪ প্লাটুন বিজিবি, ড্রোনে পর্যবেক্ষণ

১৭

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

১৮

রাতে বাংলাদেশ-পাকিস্তান লড়াই, জয়-পরাজয়ের পরিসংখ্যানে এগিয়ে কারা?

১৯

পাকিস্তানি নায়িকার সঙ্গে অভিনয়, শাকিবের কথায় নতুন গুঞ্জন

২০