বাংলাদেশ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৪ নভেম্বর ২০২৬, ৭:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোংলার শিশু ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেপ্তার

‎আলী আজীম, মোংলা (বাগেরহাট): মোংলায় পাঁচ বছর ছয় মাসের এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র পলাতক আসামিকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং এসআরবি-০৯, সিলেটের সহযোগিতায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে মোংলা থানায় নিয়ে আসা হয়।
‎
‎শনিবার (১৪ নভেম্বর) দুপুরে মোংলা থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান। এরপর আইনি প্রক্রিয়া শেষে তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
‎
‎গ্রেপ্তারকৃত আসামির নাম ইয়ার মোহাম্মদ সমির (৪০)। তিনি মোংলা বন্দরে চাকরি করেন এবং ভুক্তভোগী শিশুর পরিবারের সঙ্গেই একই ভবনে বসবাস করতেন।
‎
‎মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর বিকেলে ভুক্তভোগী শিশু ও আসামির মেয়ে একই ভবনের তৃতীয় তলায় খেলাধুলা করছিল। ওই সময় আসামির স্ত্রী পাশের রুমে ঘুমিয়ে থাকার সুযোগে আসামি ইয়ার মোহাম্মদ সমির শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে নিজের শয়নকক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।
‎
‎ঘটনার পর শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত তাকে মোংলা বন্দর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে গত ৩০ অক্টোবর রাতে থানায় এসে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা রুজু হওয়ার পরপরই আসামি এলাকা থেকে পালিয়ে যান।
‎
‎পুলিশ জানায়, চাঞ্চল্যকর এই মামলা দায়েরের পর থেকেই আসামিকে গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় সিলেট থেকে তাকে গ্রেপ্তার করে মোংলা থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি কৌশলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও, তার বিরুদ্ধে ঘটনার প্রাথমিক ও শক্ত প্রমাণ রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে সামলাতে চার পেসার নিয়ে নামছে প্রোটিয়ারা

১

মোংলার শিশু ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেপ্তার

২

শ্রমিকেরা কাজে না ফিরলে রোববার থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা

৩

জবির ভর্তি পরীক্ষা এবার শুধু ঢাকার ৭০ কেন্দ্রে

৪

প্রশংসায় ভাসছেন সুনেরাহ

৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

৬

এইচএসসির অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

৭

জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের

৮

নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস, ব্যয় ৪০০ কোটি টাকা

৯

বিফলে ভিনিসিয়ুসের জোড়া গোল, ফের ব্রাজিলকে হারাল জাপান

১০

পাকিস্তানের বিপক্ষে সাদ-ইব্রাহিমের জায়গায় রহমত-শুকি

১১

আশাশুনিতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

১২

দেবহাটায় বিশ্ব ডায়াবেটিস দিবসে হাঁটা প্রতিযোগিতা ও মেডিকেল ক্যাম্প

১৩

‘জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে ঋণ নয়, অনুদান দাও’

১৪

কয়রায় বাল্যবিবাহ প্রতিরোধে র‍্যালি

১৫

কালিগঞ্জে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানির প্রসারের দাবিতে মানববন্ধন

১৬

শিক্ষা সাহিত্য সমাজ সংস্কারে খানবাহাদুর আহছানউল্লা (র.) ছিলেন কালজয়ী মহাপুরুষ

১৭

শিল্পাঞ্চলে মোতায়েন ৩৪ প্লাটুন বিজিবি, ড্রোনে পর্যবেক্ষণ

১৮

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

১৯

রাতে বাংলাদেশ-পাকিস্তান লড়াই, জয়-পরাজয়ের পরিসংখ্যানে এগিয়ে কারা?

২০