
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের এক দিন আগেই নিজেদের একাদশ ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে রোববার শুরু হতে যাওয়া ম্যাচে চার পেসার ও এক স্পিনার নিয়ে মাঠে নামবে স্বাগতিকেরা।মানচিত্র দেখুন
শনিবার ঘোষিত ১১ সদস্যের দলে বিশেষজ্ঞ পেসার হিসেবে রয়েছেন কাগিসো রাবাদা ও ড্যান প্যাটারসন। তাদের সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে থাকছেন মার্কো ইয়ানসেন ও ভিয়ান মুল্ডার। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার সাইমন হার্মার।
টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দলটির ব্যাটিং লাইনআপে আছেন এইডেন মার্করাম, মার্কাস অ্যাকারম্যান, জুবাইর হামজা, ম্যাথু ব্রিটস্কি ও রায়ান রিকেলটন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ কেপটাউন টেস্টের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে প্রোটিয়ারা। ডেভিড বেডিংহ্যাম ও জেরাল্ড কুটসিয়ার জায়গায় দলে ফিরেছেন জুবাইর হামজা ও ড্যান প্যাটারসন। দুজনই ২০২৪ সালের পর প্রথমবারের মতো টেস্ট খেলতে নামবেন।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রের অংশ এই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে।
দক্ষিণ আফ্রিকার একাদশ: এইডেন মার্করাম, মার্কাস অ্যাকারম্যান, জুবাইর হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটস্কি, রায়ান রিকেলটন, ভিয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হার্মার, ড্যান প্যাটারসন ও কাগিসো রাবাদা।

মন্তব্য করুন