বাংলাদেশ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৪ নভেম্বর ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় ক্রীড়া উৎসব

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের চিনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) ‘স্পোর্টস ফর প্রোটেকশন, রেজিলিয়েন্স অ্যান্ড ট্রান্সফরমেশন আন্ডার ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (ঝচরজরঞ-ঈঅখখ)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে ও টিডিএইচ ফাউন্ডেশনের সহযোগিতায় এই ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তা জয়দেব কুমার পাল। ব্রেকিং দ্য সাইলেন্সের দেবহাটা উপজেলা সমন্বয়ক শেখ সোহেল মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মিজানুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রেজাউল করিম বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এমএ মামুন, ইউপি সদস্য আবুল হোসেন, সমাজসেবক আব্দুল খালেক, শফিকুর রহমান ও নাসির উদ্দীন মিন্টু।

তারা বলেন, একসময় সামাজিক বাধা, পারিবারিক বিধিনিষেধ ও লোকলজ্জার কারণে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ ছিল কঠিন। ‘মেয়ে হয়ে খেলতে যাবে কেন?’ এমন নেতিবাচক প্রশ্নে অনেক কিশোরীর খেলার স্বপ্ন থেমে যেত ঘরের চার দেয়ালে। তবে সময়ের সঙ্গে বদলাতে শুরু করেছে সেই চিত্র। খেলাধূলার মাধ্যমে এখন মেয়েরা নিজেদের আত্মবিশ্বাস, নেতৃত্বের দক্ষতা ও অধিকার সচেতনতা বাড়ানোর পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা হয়ে উঠছে।

ক্রীড়া উৎসবে ১২ থেকে ১৫ বছর বয়সী মেয়েদের জন্য ছিল মার্বেল প্রতিযোগিতা এবং ১৬ থেকে ২৪ বছর বয়সী তরুণীদের জন্য আয়োজন করা হয় বালিশ পাসিং খেলা। পাশাপাশি কিশোর-কিশোরীদের ফুটবল ম্যাচ এবং অভিভাবকদের জন্য চেয়ার সিটিং, মার্বেল-চামচ দৌড় ও বালিশ পাসিংসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশু-কিশোরদের পাশাপাশি অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

আয়োজকেরা জানান, সাতক্ষীরার পাঁচটি উপজেলার ১৫টি ইউনিয়নে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ২ হাজার ৭০০ শিশু ও তরুণকে নিয়ে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। অংশগ্রহণকারীদের মধ্যে ১ হাজার ৩৫০ জন ছেলে ও ১ হাজার ৩৫০ জন মেয়ে। মোট ১৮০টি দলে বিভক্ত করে তাদের নিয়মিত খেলাধুলাভিত্তিক সেশন পরিচালনা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ

১

নতুন থানা-পৌরসভা গঠনসহ ৭ প্রস্তাব, ৪টিতে সুপারিশের সিদ্ধান্ত

২

দেবহাটায় ক্রীড়া উৎসব

৩

সেমিফাইনালে বাংলাদেশ দলে দুই পরিবর্তন, একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার

৪

বাংলাদেশকে সামলাতে চার পেসার নিয়ে নামছে প্রোটিয়ারা

৫

মোংলার শিশু ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেপ্তার

৬

শ্রমিকেরা কাজে না ফিরলে রোববার থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা

৭

জবির ভর্তি পরীক্ষা এবার শুধু ঢাকার ৭০ কেন্দ্রে

৮

প্রশংসায় ভাসছেন সুনেরাহ

৯

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

১০

এইচএসসির অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

১১

জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের

১২

নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস, ব্যয় ৪০০ কোটি টাকা

১৩

বিফলে ভিনিসিয়ুসের জোড়া গোল, ফের ব্রাজিলকে হারাল জাপান

১৪

পাকিস্তানের বিপক্ষে সাদ-ইব্রাহিমের জায়গায় রহমত-শুকি

১৫

আশাশুনিতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

১৬

দেবহাটায় বিশ্ব ডায়াবেটিস দিবসে হাঁটা প্রতিযোগিতা ও মেডিকেল ক্যাম্প

১৭

‘জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে ঋণ নয়, অনুদান দাও’

১৮

কয়রায় বাল্যবিবাহ প্রতিরোধে র‍্যালি

১৯

কালিগঞ্জে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানির প্রসারের দাবিতে মানববন্ধন

২০