
ডেস্ক রিপোর্ট: প্রকৃতি ও জীবন ক্লাব, সাতক্ষীরার নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টায় শহরের পোস্ট অফিস মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রকৃতি ও জীবন ক্লাব, সাতক্ষীরার সভাপতি অ্যাডভোকেট মুনির উদ্দীনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সমন্বয়কারী ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ।
প্রকৃতি ও জীবন ক্লাব, সাতক্ষীরার সাধারণ সম্পাদক আব্দুস সামাদের পরিচালনা সভায় বক্তব্য দেন সহ-সভাপতি মো. ওলিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হক, অর্থ সম্পাদক মো. আসাদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হোসেন আলী, দপ্তর সম্পাদক মাশকুরা পারভীন মৌ, নারী বিষয়ক সম্পাদক উম্মে ফুয়ারা রানী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম শহীদুল ইসলাম এবং স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক এসএম সাজেদুল ইসলাম প্রমুখ।
সভায় পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতে বিদ্যালয় পর্যায়ে বিতর্ক, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা আয়োজন, শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক ভিডিও প্রদর্শন এবং নদীর তীর, পার্ক, সড়ক, বনাঞ্চল, শহীদ মিনার ও পাঠাগারের মতো স্থানে প্রতি মাসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, প্রকৃতিবিষয়ক পাঠচক্র, স্থানীয়ভাবে পাঠাগার স্থাপন, জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন এবং রক্তদান, চিকিৎসাসেবা, শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্তব্য করুন