বাংলাদেশ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
১৫ নভেম্বর ২০২৬, ৫:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রোমাঞ্চকর জয়ে সিরিজ নিশ্চিত করল ভারত

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে ক্রিকেটে ২১০ রানের টার্গেটটা কমই বটে! কিন্তু এই অল্প পুঁজি নিয়েই নিউজিল্যান্ডকে রুখে দিল ভারত। মাউন্ট মঙ্গানুইয়ে পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে ২২ রানের রোমাঞ্চিত জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করেছে সফরকারীরা। শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ২০৯ রান করে ভারত। জবাবে ১৮৭ রানে গুটিয়ে যায় কিউইদের ইনিংস।

রান তাড়া করতে নামা নিউজিল্যান্ড সহজ জয়ই পাবে, এমনটিই ভেবেছিলেন সবাই। কিন্তু ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ে চাপে পড়ে কিউইরা। পরে জয়ের কাছাকাছি গেলেও ম্যাচ জেতা আর সম্ভব হয়নি। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩১ রানের ইনিংসটি খেলেন ড্যান ফক্সক্রফট। ২৪ রান করে করেন নিক কেলি ও মিচেল স্যান্টনার। এছাড়া ২২ রান আসে ওপেনার উইল ইয়ংয়ের ব্যাট থেকে। বাকি ব্যাটারদের কেউই বিশের কোটা পার করতে পারেননি।

ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন অর্শদিপ। দুটি উইকেট পেয়েছেন মোহাম্মদ সিরাজ ও অক্ষর প্যাটেল।

এর আগে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। শুরুটা ভালো হয়নি ভারতের। মাত্র ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। ৭ রানে ওপেনার রোহিত শর্মা ও ৫ রানে অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি আউট হন। আর ১৮ রানে থামেন ঋতুরাজ গায়কোড।

চতুর্থ উইকেটে চাপ সামলে নেওয়ার চেষ্টা চালান শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেল। কিন্তু ২২ রানে শ্রেয়াস আউট হলে ভাঙে ৫২ রানের জুটি। এদিকে ব্যক্তিগত ৪৬ রানে থামেন অক্ষরের ইনিংস।

পরে ৪৬ রানের ক্যামিও ইনিংস খেলেন ইশান কিশান। ২২ রান আসে নমন ধীরের ব্যাট থেকে। এছাড়া আকিব নবি ৫, ইয়াশ ঠাকুর ০, মোহাম্মদ সিরাজ ১৪ ও অর্শদিপ সিং ১৪ রান করেন।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন জ্যাকব ডাফি ও মিচেল স্যান্টনার। আর দুটি উইকেট নেন ম্যাথিউ ফিশার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি

১

দুবলার চরে রাসমেলায় যাওয়ার পাঁচটি রুট নির্ধারণ

২

রোমাঞ্চকর জয়ে সিরিজ নিশ্চিত করল ভারত

৩

সুন্দরবন থেকে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৪

পাইকগাছায় জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

৫

আলিপুরে কমিউনিটি পুলিশিং সমাবেশ

৬

জলবায়ু ন্যায্যতার দাবিতে কয়রায় মানববন্ধন

৭

সাতক্ষীরায় গ্রিন কোয়ালিশনের সমন্বয় সভা

৮

জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় ‌‘ক্লাইমেট স্ট্রাইক’

৯

হরমুজ প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকারে আগুন

১০

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম

১১

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে পুলিশ সুপার গ্রেপ্তার

১২

সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের নির্বাহী কমিটির সভা

১৩

১৫ বছরেই বিশ্বরেকর্ড, টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী

১৪

দুই মাসে সরকারের অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ প্রায় ২০ হাজার কোটি

১৫

বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার কে, কোথায় তার দেশ

১৬

এলডিসি উত্তরণের পরও জলবায়ু অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশ, ভুটান ও নেপালের

১৭

১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে

১৮

নদী ও জীবন || শেখ মাহির ফয়সাল নাঈম

১৯

হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

২০