বাংলাদেশ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
১৫ নভেম্বর ২০২৬, ২:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জলবায়ু ন্যায্যতার দাবিতে কয়রায় মানববন্ধন

ফরহাদ হোসেন, কয়রা (খুলনা): বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা নিয়ে চলছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১। তুরস্কের আনতালিয়ায় বিশ্বনেতাদের আলোচনা ও প্রতিশ্রুতির মধ্যেই জলবায়ু পরিবর্তনের শিকার উপকূলীয় জনপদ খুলনার কয়রায় উঠেছে ন্যায্য অধিকার আদায়ের দাবি।

নদীভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও সুপেয় পানির সংকটে বিপর্যস্ত উপকূলবাসীর জীবন-জীবিকা রক্ষায় কার্যকর পদক্ষেপ, ক্ষতিপূরণ এবং জলবায়ু তহবিলের ন্যায্য হিস্যা নিশ্চিতে অনুষ্ঠিত র‍্যালি ও মানববন্ধনে এই দাবি ওঠে।

রবিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের শাকবাড়িয়া নদীসংলগ্ন কাটকাটায় এ কর্মসূচি পালন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম এ কর্মসূচির আয়োজন করে।

উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন ফোরামের সহসভাপতি খাদিজা সুলতানা সাথী, সদস্য সৌমেন মুন্ডা, সুব্রত মুন্ডা, আমিনুর ইসলাম, জাকি মুজাহিদ, রমেশ চন্দ্র কয়াল, আব্দুল মান্নান, আহকামূল হক, আশাসহ রাইজ প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ মিজানুর রহমান।

মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য উপকূলীয় দরিদ্র জনগোষ্ঠীর দায় সবচেয়ে কম হলেও এর ভয়াবহ প্রভাব তাদেরই সবচেয়ে বেশি বহন করতে হচ্ছে। প্রতিনিয়ত নদীভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারাচ্ছেন মানুষ। লবণাক্ততার কারণে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে, সুপেয় পানির সংকট বাড়ছে, জীবিকা হারিয়ে অনেক মানুষ বাধ্য হচ্ছেন এলাকা ছাড়তে। অথচ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে যেসব প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, তার সুফল প্রান্তিক মানুষের কাছে কতটা পৌঁছাচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তারা আরও বলেন, কপ-৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় যেসব আলোচনা হচ্ছে, সেসব সিদ্ধান্তে উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তব সংকট ও অধিকারকে গুরুত্ব দিতে হবে। শুধু প্রতিশ্রুতি নয়, বরং ক্ষতিগ্রস্ত এলাকার জন্য সহজ শর্তে অর্থায়ন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার, সুপেয় পানির ব্যবস্থা, জলবায়ুসহিষ্ণু কৃষি এবং বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি

১

দুবলার চরে রাসমেলায় যাওয়ার পাঁচটি রুট নির্ধারণ

২

রোমাঞ্চকর জয়ে সিরিজ নিশ্চিত করল ভারত

৩

সুন্দরবন থেকে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৪

পাইকগাছায় জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

৫

আলিপুরে কমিউনিটি পুলিশিং সমাবেশ

৬

জলবায়ু ন্যায্যতার দাবিতে কয়রায় মানববন্ধন

৭

সাতক্ষীরায় গ্রিন কোয়ালিশনের সমন্বয় সভা

৮

জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় ‌‘ক্লাইমেট স্ট্রাইক’

৯

হরমুজ প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকারে আগুন

১০

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম

১১

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে পুলিশ সুপার গ্রেপ্তার

১২

সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের নির্বাহী কমিটির সভা

১৩

১৫ বছরেই বিশ্বরেকর্ড, টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী

১৪

দুই মাসে সরকারের অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ প্রায় ২০ হাজার কোটি

১৫

বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার কে, কোথায় তার দেশ

১৬

এলডিসি উত্তরণের পরও জলবায়ু অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশ, ভুটান ও নেপালের

১৭

১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে

১৮

নদী ও জীবন || শেখ মাহির ফয়সাল নাঈম

১৯

হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

২০