বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৯ মার্চ ২০২৫, ১২:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঈদ উপহার নিয়ে যাওয়ার সময় বাসচাপায় ৩ ভাই নি-হ-ত

ডেস্ক রিপোর্ট: বরগুনার পাথরঘাটায় বাসচাপায় মোটরসাইকেলে থাকা তিন ভাই নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের বাইশকুড়া গ্রামের মো. নামির খানের ৩ ছেলে মো. নাইমুজ্জামান শুভ (২২), মো. শান্ত (১৪) ও মো. নাদিম (৮)।

পাথরঘাটা থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে রাজিব পরিবহনের বাসটি পাথরঘাটা থেকে ঢাকায় যাওয়ার সময় এবং মঠবাড়িয়া থেকে পাথরঘাটার উদ্দেশে আসা একটি মোটরসাইকেলে তিন ভাই চাচার বাসায় ঈদ উপহার পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিলেন। এ সময় সোনার বাংলা নামক স্থানে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিন ভাই নিহত হয়।

ওসি মেহেদী হাসান জানান, খবর পেয়ে পাথরঘাটা থানা পুলিশর একটি টিম সেখানে যায়। লাশ তিনটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়, সুপারভাইজার এবং হেলপারকে আটক করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১১

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

১৩

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৪

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১৫

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১৬

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৭

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৯

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

২০
error: Content is protected !!