বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৬ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

উপকূলীয় প্রতিনিধি: ‎সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামে উদ্যোগী কৃষক ও যুবদের নিয়ে কৃষিপ্রতিবেশবিদ্যা (এগ্রোইকোলজি) ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে হয়েছে।

‎১৫ ও ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ কর্মশালায় রমজাননগর, কৈখালী, নূরনগর, ভূরুলিয়া, কাশিমাড়ি ও আটুলিয়া ইউনিয়নের কৃষিপ্রতিবেশ চর্চাকারী, আগ্রহী কৃষক ও যুব উদ্যোক্তাসহ ২৫ জন অংশগ্রহণ করেন। দুই দিনব্যাপী এই কর্মশালায় সভাপতিত্ব করেন সরমা রানী।

‎কর্মশালায় কৃষিপ্রতিবেশবিদ্যার ধারণা, বীজ বৈচিত্র্য সংরক্ষণ ও প্রদর্শনী, অচাষকৃত উদ্ভিদের গুরুত্ব ও গুণাগুণ, পুষ্টি চাহিদা পূরণ, জৈব বালাইনাশকের ব্যবহার, মাটির স্বাস্থ্য সুরক্ষা, প্রাণ-প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ, গর্ত কম্পোস্ট ও ভার্মি কম্পোস্ট, মাটি ও জীবনের সম্পর্ক, মিশ্র ও সমন্বিত চাষাবাদ এবং জলাবদ্ধতা ও অতিবৃষ্টির সময়ে মাচা পদ্ধতিতে বীজতলা তৈরির বিষয়ে আলোচনা করা হয়।

‎প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা দলীয় অনুশীলনের মাধ্যমে দেশি ও হাইব্রিড বীজের পার্থক্য, রাসায়নিক কৃষির ক্ষতিকর প্রভাব, স্থানীয় কৃষি ও পরিবেশের বিভিন্ন সংকট এবং এসব সংকট মোকাবিলায় সম্ভাব্য করণীয় চিহ্নিত করেন। পাশাপাশি তাঁরা মথুরাপুর কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্র পরিদর্শন করেন এবং হাতে-কলমে কৃষিপ্রতিবেশবিদ্যার বিভিন্ন চর্চা, জলবায়ু সংকট ও এর সঙ্গে খাপ খাইয়ে নিতে স্থানীয়ভাবে গৃহীত অভিযোজন কৌশল সম্পর্কে ধারণা নেন।

‎প্রশিক্ষক হিসেবে কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের প্রতিনিধি সরমা রানী ও শতবাড়ির সদস্য সুবোল সরদার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন।

‎কর্মশালায় উপস্থিত ছিলেন বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, শতবাড়ির সদস্য সাবিনা আক্তার, সাগরিকা রানী, প্রস্তাবিত এগ্রোইকোলজি লার্নিং সেন্টারের প্রতিনিধি অর্চনা রানী, গ্রীণ কোয়ালিশন এর সদস্য শাহীন ইসলাম প্রমুখ।

‎অংশগ্রহণকারী কৃষক চপলা রানী বলেন, জৈব পদ্ধতিতে ফসল চাষ এবং বীজের অধিকার প্রতিষ্ঠার জন্য বাড়িতে বীজ সংরক্ষণ করলে উৎপাদন খরচ কমবে এবং পরিবারের আয় বাড়বে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে শুধু বাজারের ওপর নির্ভর না করে বসতবাড়ির প্রতিটি জায়গাকে কাজে লাগিয়ে চাষাবাদ করতে হবে। এতে পরিবার সুস্থ থাকবে এবং পরিবেশও ভালো থাকবে।

‎অর্চনা রানী বলেন, বসতভিটার পশু-পাখি, অণুজীব, ফসল, পুকুর, মাছ, সাপ, পোকা, প্রজাপতি ও ব্যাঙসহ প্রতিটি জীব ও উপাদানের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে এসব সম্পর্ক টিকিয়ে রাখতে কী করা প্রয়োজন এবং কী করা উচিত নয়, সে বিষয়ে ধারণা পেয়েছি। প্রশিক্ষণের শিক্ষা কাজে লাগিয়ে জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি নিজেদের সুস্থ রাখতে কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চা ও অনুশীলন করব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১০

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১১

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১২

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৩

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৪

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৫

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

১৬

ভুটান ম্যাচ দিয়ে বাংলাদেশের সাফ মিশন শুরু, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

১৭

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

১৮

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন আজ

১৯

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

২০
error: Content is protected !!