বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৬ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

আলী আজীম, মোংলা (বাগেরহাট): সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবায়ু পরিবর্তনকে তরান্বিত করে এবং একই সাথে পরিবেশের জন্য বিপজ্জনক। কাজেই জ্বালানি সার্বভৌমত্ব’র স্বার্থে এবং বিদ্যুৎ সংকট মোকাবেলায় এখনই নবায়নযোগ্য জ্বালানি নীতি বাস্তবায়ন করতে হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বাগেরহাটের মোংলার কানাইনগর পশুর নদীর পাড়ে “নবায়নযোগ্য জ্বালানি, এখনই” ক্যাম্পেইন কর্মসূচির উপকূলীয় অভিযাত্রার পদযাত্রা ও মানববন্ধন’র সংহতি সমাবেশে বক্তারা একথা বলেন।

সাতক্ষীরার শ্যামনগরের পাঁচ নদীর মোহনা থেকে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ বার্তা নিয়ে হাঁটছেন মাসফিকুল হাসান টনি।

তৃতীয় দিনে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে মোংলায় পৌঁছালে তাকে অভ্যর্থনা জানিয়ে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স এবং পশুর রিভার ওয়াটারকিপার এ মানববন্ধন, পদযাত্রা ও সংহতি সমাবেশের আয়োজন করে।

পদযাত্রা শেষে মানববন্ধন ও সংহতি সমাবেশে সভাপতিত্ব করেন ধরা’র কেন্দ্রীয় নেতা সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ।

এসময় বক্তব্য রাখেন কোস্টাল ট্রাভার্স মাসফিকুল হাসান টনি, জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, ধরা নেতা নাজমুল হক, জানে আলম বাবু, ইয়ুথ ফর সুন্দরবন’র মোঃ সোহেল, মোহাম্মদ শাহীন খলিফা, সুন্দরবন রক্ষায় আমরা’র ডলার মোল্লা, মেহেদী হাসান, বিডি ক্লিন’র আবু হাসান প্রমূখ।

সভাপতির বক্তব্যে ধরা’র কেন্দ্রীয় নেতা পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ বলেন, বিদ্যুৎ সংকটে দেশের ব্যবসা বাণিজ্যসহ জনজীবনে নাভিশ্বাস উঠেছে। পরনির্ভরশীল আমাদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে আমাদের পরামর্শ মোতাবেক সৌর বিদ্যুতে অর্থায়ন করলে আমাদের আজকে এই বিপদে পড়তে হতো না। তিনি আরো বলেন আমাদের চারিদিকে পানি থৈ থৈ করলেও খাবার পানি নেই। প্রাকৃতিক দুর্যোগ আমাদের নিত্যসঙ্গী। কাজেই সৌর বিদ্যুত চালু এবং জলবায়ু অভিযোজনে অর্থায়ন এখন সময়ের দাবি।

প্রসঙ্গত, ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ প্রচারাভিযানের বার্তা নিয়ে ১৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের উপকূল ধরে পদযাত্রা শুরু করেছেন মাসফিকুল হাসান টনি। জ্বালানি নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানি, নিরাপদ পানি ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শুরু হওয়া এই ‘বাংলাদেশ কোস্টাল ট্রাভার্স’ শ্যামনগরের পাঁচ নদীর মুখ থেকে শুরু হয়ে প্রায় ১৯ দিন ধরে চলবে। উপকূল ধরে হাটার এই অভিযাত্রা কক্সবাজারের টেকনাফ’র শাহপরীর দ্বীপে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর নেতৃত্বে ৩৭টি নাগরিক ও সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে ‘Renewables Now’ প্রচারাভিযানের অংশ হিসেবে মাসফিকুল হাসান টনি হাটছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১০

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১১

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১২

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৩

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৪

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৫

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

১৬

ভুটান ম্যাচ দিয়ে বাংলাদেশের সাফ মিশন শুরু, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

১৭

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

১৮

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন আজ

১৯

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

২০
error: Content is protected !!