
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার ১৭১টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের রসুলপুরে শিকড়’র আয়োজনে এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ট্রি অফ লাইফ’র সৌজন্যে এসব ত্রাণ বিতরণ করা হয়।
শিকড় এর সভাপতি মোঃ ইব্রাহিম খানের সভাপতিত্বে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজকিন আহমেদ চিশতী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, জেলা মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী খুরশীদ জাহান শীলা, ট্রি লাইফ সংস্থার পরিচালক খুরশীদ আলী সুজা, সাতক্ষীরা পৌরসভা সাবেক মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, আতিকুর রহমান খান ছোট্ট, হাফিজুর রহমান খান বিটু, শিকড় এর সেক্রেটারী জাহিদুর রহমান শোভন, সেলিনা খান বেবি, গিয়াস খান প্রমুখ।
এসময় ১৭১টি অসহায় পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ লিটার সোয়াবিন তেল, ১ কেজি চিড়া, ১ প্যাকেট বিস্কুট ও ৫০০ গ্রাম মুড়ির প্যাকেজ বিতরণ করা হয়।
মন্তব্য করুন