বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৬ সেপ্টেম্বর ২০২৬, ২:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

উপকূলীয় প্রতিনিধি: জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে সাতক্ষীরার শ্যামনগরে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) শ্যামনগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা লিডার্স বাস্তবায়নাধীন ‘জলবায়ু, পরিবেশগত ও সামাজিক বাস্তুতান্ত্রিক ঝুঁকি মূল্যায়ন’ প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় শ্যামনগরের বর্তমান ও উদীয়মান জলবায়ু ঝুঁকি, ঝুঁকিপূর্ণ খাত ও জনগোষ্ঠী চিহ্নিত করা এবং এসব ঝুঁকি মোকাবেলায় স্থানীয় পর্যায়ে কার্যকর অভিযোজন পরিকল্পনা নিয়ে আলােচনা করা হয়।

একই সাথে ঘূর্ণিঝড়, বন্যা, জলাবদ্ধতা, লবণাক্ততার অনুপ্রবেশ, নদী ও উপকূল ভাঙন, তাপপ্রবাহ, সুপেয় পানির সংকট, কৃষি ও মৎস্য খাতের পরিবর্তনসহ বিভিন্ন জলবায়ু ঝুঁকির পাশাপাশি জীবিকা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, পানি, অবকাঠামো ও পরিবেশের আন্তঃসম্পর্ক নিয়েও আলোচনা করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। সভাপতিত্ব করেন লিডার্সের সভাপতি নজরুল ইসলাম।

কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা উপজেলার জলবায়ু ও পরিবেশগত ঝুঁকি সম্পর্কে একটি অভিন্ন ধারণা, অগ্রাধিকারভিত্তিক ঝুঁকির তালিকা এবং ঝুঁকিগুলোর পারস্পরিক সম্পর্কের একটি প্রাথমিক চিত্র তৈরি করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

ভুটান ম্যাচ দিয়ে বাংলাদেশের সাফ মিশন শুরু, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন আজ

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

ঘরের মাঠে আর্জেন্টিনার জার্সিতে আরও একবার মাঠে নামছেন মেসি

ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, ধোয়ার কুণ্ডলীতে রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক

১০

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

১১

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

১২

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

১৩

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

১৪

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

১৫

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

১৬

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

১৭

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

১৮

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১৯

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

২০
error: Content is protected !!