বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৯ মার্চ ২০২৫, ২:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পরকীয়া প্রেমিকের সাথে ঈদের কেনাকাটা, স্বামীর বকাবকিতে নারীর আত্মহত্যা, প্রেমিকের বিষপান

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনিতে পরকীয়া প্রেমিকের সাথে ঈদের কেনাকাটা করতে যাওয়ায় স্বামীর বকাবকিতে আত্মহত্যা করেছেন মনিরা খাতুন (২৪) নামে এক নারী। এ খবর শুনে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালান পরকীয়া প্রেমিক শাহ আলম। তার অবস্থা এখন শংকটাপন্ন।

শুক্রবার (২৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার বুধহাটা ইউনিয়নের উত্তর চাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যায় ঈদের বুধহাটা বাজারে ঈদের কেনাকাটা করতে যান মনিরা খাতুন ও তার প্রেমিক শাহ আলম।

জানা গেছে, আশাশুনির উত্তর চাপড়া গ্রামের আল-আমিন সানার স্ত্রী দুই সন্তানের জননী মনিরা খাতুন (২৪) এর সঙ্গে একই গ্রামের শাহজাহান গাজীর ছেলে শাহ আলম (২২) এর দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি আল-আমিনকে জানায় তার মা। কিন্তু আল-আমিন তাতে কর্ণপাত করতো না। একপর্যায়ে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মনিরা খাতুন তার প্রেমিক শাহ আলমের সাথে ঈদের মার্কেট করতে বুধহাটা বাজারে যায়। ফিরে আসার পর স্বামী ও শ্বাশুড়ি মার্কেটে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে সকলের অজান্তে গভীর রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে মনিরা খাতুন। এদিকে, এ খবর শুনে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে শাহ আলম। বিষয়টি তার বাড়ির লোকজন বুঝতে পেরে তাকে উদ্ধার করে আশাশুনি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

এ ব্যাপারে মনিরার স্বামী আল-আমিন জানান, আমার স্ত্রীর সাথে শাহ আলমের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বলে শুনেছি। গতকাল তারা দুইজন এক সাথে বুধহাটা থেকে ঈদের কাপড়-চোপড় কিনে বাড়ি ফেরে। এসময় মনিরাকে শাহ আলমের সাথে মাকের্টে যাওয়ার বিষয়টি জিজ্ঞাসা করাকে কেন্দ্র করে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ নোমান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। মমিনার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার খোকনের বক্তব্যে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ

কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা

মক্কা চুক্তিতে ইরানকে চায় রাশিয়া

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বয়ে আনবে যে সম্ভাবনা || মোজাফ্ফর রহমান

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

পাটকেলঘাটায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর শ্রমিক দলে যোগদান

নেপালের বন্যা কি সাতক্ষীরার জন্যও একটি সতর্ক ঘণ্টা? || মো. মামুন হাসান

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

১০

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

১১

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

১২

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

১৩

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

১৪

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

১৫

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

১৬

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৭

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১৮

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১৯

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

২০
error: Content is protected !!