বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বিস্ফোরক ক্যাপশন প্রভার

বিনোদন ডেস্ক : হরহামেশাই ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সংবাদ প্রচার হওয়ায় সাংবাদিকদের উপর ক্ষোভ প্রকাশ করেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

শুক্রবার নিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশ কিছু ছবি প্রকাশ করেন প্রভা। যেখানে তাকে দেখা যায়, লাল রঙের টপস পরে সুইমিং পুলে পা দুলিয়ে বসে আছেন।

ছবিগুলো প্রকাশ করে সংবাদকর্মীদের প্রতি টিপ্পনী কাটেন এই অভিনেত্রী। বলেছেন, অনেকেই তার নিউজ দিয়ে পেটের ভাত জোগাড় করেন।

প্রভা লিখেছেন, ‘তোমরা যারা এখন পর্যন্ত আমার ইনস্টা ক্যাপশন নিয়ে নিউজ করে তোমাদের পেটের ভাত জোগাড় করো! তোমাদের জন্য নতুন করে কী কী ক্যাপশন দেয়া যায় বলো তো?’

এর আগেও প্রভা একাধিকবার অভিযোগ করেছেন, তাকে নিয়ে বিভিন্ন সময় অসংখ্য মিথ্যা নিউজ প্রচার করা হয়েছে। যেটা অভিনেত্রীকে মানসিকভাবে প্রভাবিত করেছে।

এক ভিডিওবার্তায় প্রভা বলেন, ‘দয়া করে, অনুমতি ছাড়া আর কখনও আমার কোনো নিউজ করবেন না। প্রচারে আমি একদমই কমফোর্টেবল নই। আমার ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়ায় যতটুকু তথ্য দিই তারমধ্যে আমি সীমাবদ্ধ থাকতে চাই। আমি এরচেয়ে আরও বড় সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে চাই না। অধিকাংশ সময় আপনারা মিথ্যাটাই প্রকাশ করেন। আর মানুষ সেটাই বিশ্বাস করে। এরপরও যদি এভাবে নিউজ করেন তাহলে হয়তো আমাকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’

প্রসঙ্গত, ২০০৫ সাল দিকে মেরিল সোপের একটি বিজ্ঞাপনের মাধ্যমে পরিচিতি পান সাদিয়া জাহান প্রভা। বিজ্ঞাপনের পর নাটকেও দারুণ সফলতা পান তিনি। কিন্তু এরপর নিজের ব্যক্তিগত জীবনের বেশ কিছু ঘটনায় একটা সময় পর্দায় অনিয়মিত হয়ে পড়েন প্রভা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!