বাংলাদেশ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১০ অক্টোবর ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

বিনোদন ডেস্ক: অভিনেত্রী হিসেবেই জনপ্রিয়তা কুসুম শিকদারের। তবে তিনি নির্মাণও করেন, আবার গানও করেন। মজার ব্যাপার হলো, তার ক্যারিয়ার শুরুই হয়েছিল গান দিয়ে। প্রকাশ করেছিলেন অ্যালবামও। তবে অভিনয়ে আসার পর এ অঙ্গনেই ব্যস্ত হয়ে পড়েন।

ব্যস্ত হলেও গান ছাড়েননি কুসুম। সেটারই প্রমাণস্বরূপ নিয়ে এলেন নতুন গান ‘প্রবল ঘোর’। শুক্রবার (৯ অক্টোবর) বিকালে প্রকাশিত হয়েছে গানটি। এর ভিডিওচিত্র এসেছে অভিনেত্রীর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।

‘প্রবল ঘোর’-এর কথাও লিখেছেন কুসুম। আর সুর-সংগীত করেছেন মাহমুদ সানি। ভিডিও নির্মাণ করেছেন নকুল সরকার। ভিডিওতে অভিনয়ও করেছেন কুসুম, তার সঙ্গে আছেন শাহ রাসেল।

এর আগে ২০১৭ সালে কুসুম প্রকাশ করেছিলেন ‘নেশা’ শিরোনামের একটি গান। সে সময় গানটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল। দীর্ঘ ৯ বছর পর তিনি এবার ‘প্রবল ঘোর’ নিয়ে ফিরলেন।

নতুন গানটি প্রসঙ্গে কুসুম জানান, মহামারি করোনাভাইরাসের শুরুর সময়ে গানটি লিখেছিলেন তিনি। পরে রেকর্ডিং করলেও মিউজিক ভিডিওর জন্য আটকে থাকে প্রকাশনা। অবশেষে এ বছরের জুনে কক্সবাজারে গিয়ে ভিডিওর শুটিং করেছেন।

কুসুম শিকদার বলেন, ‘এর মাঝে সিনেমা বানিয়েছি। এটা তো বড় কাজ, অনেকটা সময় লেগে গিয়েছিল। ফলে চাইলেও গানটির কাজ শেষ করতে পারছিলাম না। তবে দর্শক মাঝে মাঝেই আমার নতুন গানের কথা জিজ্ঞেস করেন। তাদের আবদার আর তাড়না থেকেই এবার প্রকাশ করলাম।’

‘শরতের জবা’ দিয়ে সিনেমা নির্মাণে অভিষেক হয়েছে কুসুম শিকদারের। সিনেমাটি প্রশংসা পেয়েছিল। দ্বিতীয় সিনেমা নিয়েও কাজ গুছিয়ে নিচ্ছেন অভিনেত্রী। সব ঠিক থাকলে আগামী বছরের প্রথম দিকেই সিনেমাটির শুটিং শুরু করবেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

১

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

২

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

৩

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান ||

৪

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

৫

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

৬

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

৭

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

৮

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

৯

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

১০

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

১১

দিল্লিতে মমতা আটক

১২

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

১৩

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১৪

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

১৫

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৬

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

১৭

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

১৮

গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই!

১৯

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

২০