বাংলাদেশ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১০ অক্টোবর ২০২৬, ৫:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

আন্তর্জাতিক ডেস্ক: আম আদমি পার্টির (এএপি) নেতা ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নিজ বাড়ির বাইরে থেকে আটক করেছে পুলিশ। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দিতে যাওয়ার সময় তাকে আটক করা হয়।

শনিবার (১০ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আটক হওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কেজরিওয়াল অভিযোগ করেন, ভারত ‘চরম স্বৈরশাসনের’ মধ্যে রয়েছে।

উড়োজাহাজ থেকে নামার আগেই সিজেপি নেতাদের গ্রেপ্তার করাকে তিনি ভয়ের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন।

কেজরিওয়াল আরও অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনে ভোট কারচুপির মাধ্যমে জয়ী হয়েছেন বলে জানেন।

নিজের এই জালিয়াতি আড়াল করতেই তিনি গণতন্ত্র ধ্বংস করতে চাইছেন বলেও দাবি করেন এএপি নেতা।
পোস্টের শেষ দিকে কেজরিওয়াল লেখেন, জ্ঞানেশকে বিদায় নিতে হবে, মোদিকেও বিদায় নিতে হবে।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কয়েক দিন ধরে নয়াদিল্লিতে প্রতিবাদ কর্মসূচি চলছে। এর ধারাবাহিকতায় শনিবার যন্তর মন্তরে জমায়েতের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কয়েকটি ছাত্র সংগঠন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি ছাত্রী হলে চুরি

১

জনবল সংকটে কয়রা শিক্ষা অফিসে অচলাবস্থা!

২

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, মুখ্যমন্ত্রী গ্রেফতার

৩

কালিগঞ্জে সড়কের মাঝখানে কালভার্ট ভেঙে দুর্ঘটনার শংকা!

৪

গদাইপুরের চারার কদর দেশজুড়ে

৫

কালিগঞ্জে মণ্ডপে মণ্ডপে দুর্গোৎসবের আমেজ, আমিয়ানে ব্যতিক্রমী আয়োজন

৬

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৭

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

৮

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

৯

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

১০

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

১১

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান

১২

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

১৩

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

১৪

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

১৫

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

১৬

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

১৭

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

১৮

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

১৯

দিল্লিতে মমতা আটক

২০