বাংলাদেশ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১০ অক্টোবর ২০২৬, ৫:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখা আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে ‌‘সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর’ এই শ্লোগানে এক মানববন্ধন ও সম্প্রীতি সভার আয়োজন করে।

শনিবার (১০ অক্টোবর) শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন সাতক্ষীরা-আশাশুনি সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে ও বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, দক্ষিণের মশাল সম্পাদক আশেক উ এলাহী, স্বদেশ’র প্রোগ্রাম অফিসার আজহারুল ইসলাম, ভূমিহীন নেতা আঃ সামাদ, সিডো পরিচালক শ্যামল বিশ্বাস, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আন্জুমানারা বেগম, সাংগঠনিক সম্পাদক রুপা মিত্র, অর্থ সম্পাদক হাফিজা খাতুন, মফিজুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ধর্ম যার-যার, রাষ্ট্র সবার। সাতক্ষীরা জেলা বর্তমানে প্রশাসনসহ সকলের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ জেলা হিসাবে পরিগণিত। এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট। বিভেদকামী কিছু মানুষ বিভিন্ন সময়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেও এখানকার মানুষ তা রুখে দিয়েছে। প্রতিবারের ন্যায় এবারও জেলাতে শারদীয় দুর্গাপূজার সাড়ম্বর আয়োজন চলছে, আমরা আশা করবো গতবারের ন্যায় এবারও দুর্গাপূজা সার্বজনীন উৎসবে পরিণত হবে।

মানববন্ধন ও সম্প্রীতি সভা থেকে দুর্গাপূজার সকল অনুষ্ঠানকে শান্তিপূর্ণভাবে পালন করার জন্য জেলা প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

১

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

২

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

৩

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান ||

৪

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

৫

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

৬

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

৭

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

৮

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

৯

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

১০

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

১১

দিল্লিতে মমতা আটক

১২

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

১৩

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১৪

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

১৫

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৬

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

১৭

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

১৮

গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই!

১৯

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

২০