
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা প্রেসক্লাবে এক জরুরী সভা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. এফ এম এ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন এস এম বাবুল আক্তার (দৈনিক খুলনাঞ্চল), এন ইসলাম সাগর (দৈনিক প্রভাত ফেরী), আলাউদ্দীন রাজা (দৈনিক প্রজন্ম একাত্তর ও দেশের কন্ঠ), স্নেহেন্দু বিকাশ (দৈনিক বাংলার ভোর),
এম আর মন্টু (দৈনিক পূর্বাঞ্চল), বি সরকার (দৈনিক খবরপত্র), নজরুল ইসলাম ( দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা), প্রমথ রঞ্জন সানা (দৈনিক সাতনদী), আবুল হাসেম (দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন), পূর্ণ চন্দ্র মন্ডল ( দৈনিক জন্মভূমি), এফ এম বদিউজ্জামান (দৈনিক নতুন সকালের বার্তা), আশরাফুল ইসলাম সবুজ ( দ্য এডিটরস, স্বদেশ প্রতিদিন ও ভয়েজ অব টাইগার), শাহরিয়ার কবীর (দৈনিক মানবকণ্ঠ), শাহাজামান বাদশা (দৈনিক সময়ের খবর), খোরশেদ আলম (দৈনিক কল্যাণ), উজ্জ্বল কুমার দাস (দৈনিক বিডি খবর) ও দিনেশ চন্দ্র রায় (অগ্রযাত্রা প্রতিদিন) প্রমুখ।
সভায় পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে খুলনা জেলা পরিষদ থেকে ৩ লক্ষ টাকা বরাদ্দ দেয়ায় খুলনা জেলা পরিষদ প্রশাসক ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পিকে অভিনন্দন জানান হয় এবং সার্বিক সহযোগিতার জন্য পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল মজিদ ও সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
মন্তব্য করুন