
এ যুগে দেখিনি, এমন একটি ছেলে।
মায়ের কথা শুনে সে, সৎ পথে চলে।
ভাইবোন আগলে রাখে, স্নেহের বাঁধনে।
সুখে-দুঃখে একসঙ্গে, ভালোবাসার স্পন্দনে।
নিয়মিত নামাজ সে, পড়ে রোজ রোজ।
দায়িত্ব পালন করে, রাখে সবার খোঁজ।
কারো সাথে ঝগড়া-ঝাঁটি, নাহি করে কভু।
এমন ছেলে ভাগ্যগুণে, দান করেছেন প্রভু।
সবাই বলে ধন্য হতাম, এমন ছেলে পেলে।
যতনে আগলে রাখতাম, দুঃখ কষ্ট ভুলে।
আদর্শ ছেলে তৈরি হলো এ যুগে এসে,
এ ছেলে দেখে আমি, ভাবি নির্জন বসে।
এমন ছেলের মা হয়ে, আমি আজ গর্বিত
সবকিছুর পরে যেন, এটাই বড় আনন্দিত।
বিধাতার কাছে আমি, তুলি দুই হাত।
সন্তানের মঙ্গল কামনায়, করি মোনাজাত।
যাত্রাবাড়ী, ঢাকা, ১০.১০.২০২৬
মন্তব্য করুন