বাংলাদেশ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১০ অক্টোবর ২০২৬, ৬:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

ডেস্ক রিপোর্ট: এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের উন্নত ক্যারিয়ার গঠনে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। পাশাপাশি আগামী বছর থেকে অকৃতকার্য শিক্ষার্থীদের তিন থেকে ছয় মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণসাক্ষরতা অভিযান ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত ‘চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, অনুষ্ঠানে আসার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার কথা হয়েছে।

প্রথমবারের মতো এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের তালিকা তৈরি করে তাদের ক্যারিয়ার গঠনে উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে এসব শিক্ষার্থীকে সরাসরি কর্মসংস্থানের সুযোগ তৈরির দিকে এগিয়ে নেওয়া হবে।

এবার ছয় লাখ শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার পেছনে একক কোনো কারণ নেই উল্লেখ করে মাহদী আমিন বলেন, আগামী বছর থেকে অকৃতকার্য শিক্ষার্থীদের তিন থেকে ছয় মাসের মধ্যে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। অকৃতকার্য শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে পুনঃপরীক্ষা নেয়ার বিষয়টি সর্বোচ্চ ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে।

পাশাপাশি, উত্তরপত্রে কেবল নম্বর যোগ-বিয়োগ না দেখে পূর্ণাঙ্গ মূল্যায়নের মাধ্যমে খাতা পুনর্নিরীক্ষণ পদ্ধতির পরিবর্তন আনা হচ্ছে।
তিনি বলেন, খারাপ ফলাফলের পেছনে মেধার ঘাটতির পাশাপাশি আর্থিক অসংগতি, ভালো শিক্ষকের অভাব, দুর্বল অবকাঠামো বা পারিবারিক নানা কারণ থাকতে পারে। তাই ৬ লাখের বেশি শিক্ষার্থীর এই সমস্যার সমাধানে সরকার সমন্বিত ও বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করবে।

উপদেষ্টা আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় অকৃতকার্য শিক্ষার্থীদের যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী প্রশিক্ষণ ও কারিগরি শিক্ষার ব্যবস্থা করা হবে। এর মধ্যে রয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ প্রদান, ভালো ব্যবসায়িক ধারণা থাকলে প্রাথমিক অর্থায়ন এবং জাপানি, কোরীয়, চীনা বা পূর্ব ইউরোপীয় ভাষা শিখিয়ে ৩ থেকে ৬ মাসের মধ্যে দেশ-বিদেশে সরাসরি কর্মসংস্থানের সুযোগ তৈরি। রাষ্ট্র ভালো ও খারাপ ফলাফল করা সব শিক্ষার্থীর দায়িত্ব সমভাবে গ্রহণ করবে যেন কেউ অবহেলিতবোধ না করে। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অবকাঠামোগত সংকট নিরসনের পাশাপাশি বিশেষজ্ঞ, শিক্ষক, অভিভাবক ও অংশীজনদের অভিজ্ঞতা ও মতামত নিয়ে সরকারের এই উদ্যোগগুলো বাস্তবায়ন করা হবে।

গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেন। রাশেদা কৌ চৌধুরী অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষার জন্য এক বছর সময় নষ্ট না করে দ্রুত সময়ে পরীক্ষার ব্যবস্থা করতে সরকারের কাছে অনুরোধ করেন।

সম্মানিত অতিথি বক্তা হিসেবে শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক বক্তব্য দেন গণসাক্ষরতা অভিযানের কাউন্সিলের চেয়ারপার্সন ও ব্র্যাক আইইডি এর নির্বাহী পরিচালক ড. ইরাম মরিয়ম, প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস, তরুণ লেখক ও মোটিভেশনার স্পিকার সাদাত হোসাইন, নিউজিল্যান্ড ডেইরির চীফ মার্কেটিং অফিসার আসিফ রউফ। ধন্যবাদ জ্ঞাপন করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ডিরেক্টর নিশাত সুলতানা এবং অনুষ্ঠানের সূচনায় বক্তব্য রাখেন গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক তপন কুমার দাশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

১

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

২

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

৩

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান

৪

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

৫

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

৬

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

৭

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

৮

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

৯

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

১০

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

১১

দিল্লিতে মমতা আটক

১২

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

১৩

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১৪

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

১৫

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৬

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

১৭

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

১৮

গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই!

১৯

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

২০