
আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
শনিবার (১০ অক্টোবর) বিকালে বুধহাটার সুবর্ণ বণিকপাড়া পূজা মণ্ডপ, বুধহাটা কাছারীবাড়ী সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ, মহেশ্বরকাটি সার্বজনীন দুর্গা মন্দির, বুড়িয়া সার্বজনীন দুর্গা মন্দির ও গোয়ালডাঙ্গা সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ও পূজা মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং সার্বিক বিষয়ে সম্পর্কে খোঁজখবর নেন।
এসময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাতক্ষীরা জেলায় ৬০৯টি মণ্ডপে এবছর পূজা হচ্ছে। সাতক্ষীরাবাসী সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। হিন্দু মুসলিম সবাই মিলেমিশে এখানে বসবাস করে থাকে, আচার অনুষ্ঠানে সবাই একত্রে অংশ নেয়। নির্বিঘ্নে পূজা উদযাপনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অধিকাংশ পূজামণ্ডপে ইতোমধ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বাকীগুলো শীঘ্রই সিসি ক্যামেরার আওতায় আসবে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিঠুন কুমার সরকার, দেবহাটা সার্কেল এসপি মোঃ বায়েজীদ ইসলাম, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুর রহমান, সেকেন্ড অফিসার লক্ষণ চন্দ্র দাস, বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সেকেন্দার আলীসহ স্ব স্ব মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।
মন্তব্য করুন