বাংলাদেশ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১০ অক্টোবর ২০২৬, ৯:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

ডেস্ক রিপোর্ট: খুলনায় অভিযান শেষে ফেরার পথে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন জেলা পুলিশের পরিদর্শক শাহ আলম (৪৩)। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনার পর ডিউটিতে থাকা পুলিশ সদস্যদের ব্যক্তি নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্দেশনা দিয়ে শুক্রবার (৯ অক্টোবর) পত্র জারি করেছে জেলা পুলিশ।

জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জারি করা পত্রে উল্লেখ করা হয়, চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান চলমান রয়েছে। ইদানীং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা পরিলক্ষিত হচ্ছে।

সেখানে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিশেষ অভিযানসহ অন্যান্য ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্যক্তি নিরাপত্তা নিশ্চিত করাসহ রাত্রিকালে একাকী চলাচল না করার জন্য নির্দেশ প্রদান করা হলো। এ বিষয়ে ইউনিট ইনচার্জরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

খুলনা জেলা পুলিশের একজন কর্মকর্তা জাগো নিউজকে বলেন, খুলনায় অপরাধীরা সংঘবদ্ধভাবে অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অপরাধীদের ঘাঁটি চিহ্নিত করে জেলা পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। পুলিশের মনোবল ভাঙতে পরিদর্শক শাহ আলমের ওপর এ হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, এ ধরনের হামলার পর সাধারণ মানুষের মধ্যেও ভীতি তৈরি হতে পারে। এজন্য বিশেষ অভিযান চলাকালীন সময়ে পুলিশ সদস্যদের ব্যক্তি নিরাপত্তা নিশ্চিত করে চলাচলের জন্য অবগত করা হয়েছে।

খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক জাগো নিউজকে বলেন, জনগণের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করছি। একই সঙ্গে পুলিশ বাহিনীর সদস্যদেরও ব্যক্তি নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিতে বলা হয়েছে।

তিনি বলেন, আহত পুলিশ সদস্যকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত। আমরা অপরাধ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করছি। জনগণের সর্বোচ্চ নিরাপত্তায় আমরা কাজ করছি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে ছিনতাইকারীদের চাপাতির আঘাতে গুরুতর আহত হন জেলা পুলিশের পরিদর্শক শাহ আলম। মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এসময় তার দুটি মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

জানা যায়, রূপসা নদীর ওপারে অভিযান শেষে রিকশায় করে শহরে ফিরছিলেন শাহ আলম। কলেজিয়েট স্কুলের সামনে পৌঁছালে ছিনতাইকারীরা তার পথরোধ করে। এসময় মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে দুটি মোবাইল ফোন ও টাকা নিয়ে পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

১

গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই!

২

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

৩

দেব পরিচালনা করলে নায়ক হতে রাজি জিৎ

৪

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রিজভী

৫

উত্থান-পতনের দিনে তিন ফিফটিতে ভর করে বাংলাদেশের ৩১৭

৬

২য় সমাবর্তনের ফি বৃদ্ধি ও প্রফেশনালদের অন্তর্ভুক্তি নিয়ে জবিতে সমালোচনার ঝড়

৭

জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভা, শনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন

৮

শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ

৯

তালায় জব ফেয়ার, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

১০

সাংবাদিক মনিরুল ইসলাম মনির সেজ ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১১

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা

১২

নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই

১৩

জবির দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণে আবেদন শুরু ১৫ অক্টোবর

১৪

শ্রেণিকক্ষে যে প্রশ্ন কেউ করে না || মো. মামুন হাসান

১৫

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেল ১৭ সাংবাদিক

১৬

আলিপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক জিয়াউল ইসলাম গ্রেপ্তার

১৭

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১৮

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

১৯

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

২০