বাংলাদেশ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১০ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ থেকে অবশেষে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। তবে সাগরে তৈরি হতে যাচ্ছে নতুন লঘুচাপ। আগামী ১৩ অক্টোবরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে পাঁচ দিন পর্যন্ত মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১০ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামীকাল রোববার (১১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং সারাদেশে দিন। একই সঙ্গে, রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী সোমবার (১২ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

২

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

৩

গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই!

৪

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

৫

দেব পরিচালনা করলে নায়ক হতে রাজি জিৎ

৬

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রিজভী

৭

উত্থান-পতনের দিনে তিন ফিফটিতে ভর করে বাংলাদেশের ৩১৭

৮

২য় সমাবর্তনের ফি বৃদ্ধি ও প্রফেশনালদের অন্তর্ভুক্তি নিয়ে জবিতে সমালোচনার ঝড়

৯

জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভা, শনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন

১০

শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ

১১

তালায় জব ফেয়ার, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

১২

সাংবাদিক মনিরুল ইসলাম মনির সেজ ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা

১৪

নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই

১৫

জবির দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণে আবেদন শুরু ১৫ অক্টোবর

১৬

শ্রেণিকক্ষে যে প্রশ্ন কেউ করে না || মো. মামুন হাসান

১৭

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেল ১৭ সাংবাদিক

১৮

আলিপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক জিয়াউল ইসলাম গ্রেপ্তার

১৯

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

২০