
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তির আর্থিক ও চিকিৎসা সহায়তার অনুদান পেয়েছেন সাতক্ষীরার ১৭ জন সাংবাদিক।
শুক্রবার (৯ অক্টোবর) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অনুদানের চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঈনুল ইসলাম মঈন।
জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পরিচালক (প্রশাসন ও অর্থ) এ. বি. এম. রফিকুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাতক্ষীরা জেলা যাচাই-বাছাই কমিটির সদস্য ও সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সমাজ সেবক আবুল কালাম বাবলা, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং সাংবাদিক আব্দুল বারী।
অনুষ্ঠানে চিকিৎসা ও আর্থিক অসচ্ছলতা বিবেচনায় মোট ১৭ জন সাংবাদিকের হাতে ৭ লাখ ৯০ হাজার টাকা চেক তুলে দেওয়া হয়।
মন্তব্য করুন