বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৮ অক্টোবর ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

ডেস্ক রিপোর্ট: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চূড়ান্ত সময়সূচি আগামী সোমবার ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ইউপি নির্বাচন কয়টি ধাপে এবং কোন ধাপ কবে হবে—এসব সেদিন নির্বাচন কমিশনের বৈঠকে চূড়ান্ত করা হবে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, ইসি শুধু নির্বাচনের সময়ের বিষয়টি জানাবে। তফসিল ঘোষণা করবেন সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা।

গত ১৪ সেপ্টেম্বর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছিল ইসি। ১২ নভেম্বর থেকে সাত ধাপে নির্বাচন করার প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছিল সংস্থাটি। তবে ১৭ সেপ্টেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সঙ্গে বৈঠকে নভেম্বর ও ডিসেম্বর মাসে নির্বাচন করার অসুবিধার কথা তুলে ধরা হয়। তখন ইসি জানিয়েছিল, আরও আলোচনা করে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইসি আগামী জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু করে মে মাসের মধ্যে শেষ করতে চায়। ফেব্রুয়ারিতে রোজা শুরু হওয়ার আগেই তিন–চারটি ধাপের নির্বাচন করা হতে পারে। তবে এসব চূড়ান্ত হবে আগামী সোমবার কমিশনের বৈঠকে।

ইউপি নির্বাচনের দিনক্ষণের বিষয়ে আজ নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, ‘সোমবার কমিশন মিটিংয়ে আমরা দিনক্ষণ চূড়ান্ত করে জানিয়ে দেব ইউনিয়ন পরিষদ নির্বাচনের কয় স্লটে, কবে কবে হবে। সব দিন জানিয়ে দেব। তফসিল আমরা ঘোষণা করব না, তফসিল ঘোষণা করবেন জেলা নির্বাচন কর্মকর্তারা। আমরা স্লটগুলো বলে দেব যে কোন কোন স্লটে নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে।’

ইউপি নির্বাচনের সময়সীমা সম্পর্কে নিয়ে তিনি বলেন, ‘আমরা প্রথমে যেমনটা বলেছিলাম, আমরা একদম শুরুর ব্রিফিংয়ে যেটা বলেছিলাম, আশা করি সেই সময়ের মধ্যেই আমাদের সব স্লট শেষ হয়ে যাবে। সোমবার পর্যন্ত আমরা ওয়েট করি। দেখা যাক, ওইটা সোমবারের দিন সিদ্ধান্ত।’

রাজনৈতিক সংলাপ কবে শুরু হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মো. সানাউল্লাহ বলেন, ‘তার পরপরই হবে। সব কাজ হবে, এখন ধারাবাহিকভাবে চলতে থাকবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

২

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

৩

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

৪

কয়রায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

৫

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

৬

স্বদেশ’র উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক

৭

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

৮

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখাতে কিশোরীদের প্রণোদনা প্রদান

৯

জাকারিয়া হত্যা: নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

১০

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

সেরাজুল ইসলাম সবুজ সেরা গুণী শিক্ষক নির্বাচিত, কয়রায় আনন্দের বন্যা

১২

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ ডিসেম্বর

১৩

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

১৪

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

১৫

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

১৬

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১৭

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

১৮

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৯

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

২০