
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ০১ নম্বর ভূরুলিয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
‘অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হোসেন আলী। সভা সঞ্চালনা করেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী রেবেকা সুলতানা ।
সভায় ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মজিদ হোসেন, শাহানা মোস্তফা, মোঃ আবুল হোসেন, মোঃ শোকর আলী,মোঃ নজরুল ইসলাম, মোঃ আলোয়ারুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ রায়হান কবিরসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয় পর্যায়ে সহজে, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর ও জনবান্ধব করার বিষয়ে আলোচনা করা হয়।
মন্তব্য করুন