বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৮ অক্টোবর ২০২৬, ৭:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাকারিয়া হত্যা: নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তার নাহিদ হাসান ও অমিত হাসান শিপনকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডল বৃহস্পতিবার তাদের রিমাণ্ড মঞ্জুর করেন।

নাহিদ হাসান সাতক্ষীরা শহরতলীর ইটাগাছার গিয়াসউদ্দিনের ছেলে ও অমিত হাসান শিপন একই এলাকার হুমায়ুন কবীরের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার এসআই আলমগীর হোসেন জানান, কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় পুলিশ মঙ্গলবার কালিগঞ্জ উপজেলার শুইলপুর গ্রাম থেকে নাহিদ ও শিপনকে গ্রেপ্তার করে। পরদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমাণ্ড আবেদন জানানো হয়।

বৃহস্পতিবার শুনানী শেষে বিচারক প্রত্যেককে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের পশু হাসপাতাল সংলগ্ন চায়ের দোকানের মালিক রবিউল ইসলামের ভাইপো বাপ্পি হাসানের সঙ্গে বিরোধ বাঁধে নাহিদসহ কিশোর গ্যাঙয়ের সদস্যদের। বাপ্পী হাসানকে বাঁচাতে যেয়ে নাহিদের ছুরিকাঘাতের শিকার হন কলেজ ছাত্র জাকারিয়া। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই শাহারিয়ার খাঁন বাদী হয়ে ০৩ অক্টোবর রাতে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত জনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা দায়ের করে। এঘটনায় মামলার প্রধান আসামি নাহিদসহ ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

১

কয়রায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

২

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

৩

স্বদেশ’র উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক

৪

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

৫

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখাতে কিশোরীদের প্রণোদনা প্রদান

৬

জাকারিয়া হত্যা: নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

৭

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

৮

সেরাজুল ইসলাম সবুজ সেরা গুণী শিক্ষক নির্বাচিত, কয়রায় আনন্দের বন্যা

৯

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ ডিসেম্বর

১০

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

১১

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

১২

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

১৩

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১৪

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

১৫

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৬

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

১৭

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

১৮

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

১৯

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

২০