
ডেস্ক রিপোর্ট: নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় নৃত্য ও অভিনয়ে খ বিভাগে (মাধ্যমিক ও কারিগরি) প্রথম হয়েছে অরনা জামান।
অরনা বিডি নিউজ ও ইউনিসেফ পরিচালিত শিশুদের সংবাদ মাধ্যম হ্যালো’র শিশু সাংবাদিক ও নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।
এছাড়া তার ছোট বোন অনন্যা জামান প্রাথমিক ও কিন্ডারগার্টেন পর্যায়ে অভিনয় প্রতিযোগিতায় ক বিভাগে প্রথম হয়েছে।
তাদের মা রিজিয়া খাতুন তার দুই কন্যার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
মন্তব্য করুন