বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৮ অক্টোবর ২০২৬, ৭:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

oplus_2

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ও বক্তারা আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, আশাশুনি থানার অফিসার ইনচার্জ শাহিদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, জামায়াতের নায়েবে আমির নুরুল আফসার মর্তুজা, পিআইও মোঃ আমিরুল ইসলাম, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, শোভনালী ইউপি চেয়ারম্যান মাও. আবু বকর সিদ্দিক, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি তুষার কান্তি বোস (পিংকাই) এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্য।

সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি ও সৌহার্দেরও উৎসব। তাই পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, গুজব, উসকানি কিংবা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। পূজা মণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও পুলিশকে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, প্রতিটি পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক দল গঠন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণ এবং সন্দেহজনক ব্যক্তিদের বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়লে যাচাই ছাড়া তা প্রচার না করার আহ্বান জানানো হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে। প্রতিটি মণ্ডপের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

১

কয়রায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

২

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

৩

স্বদেশ’র উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক

৪

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

৫

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখাতে কিশোরীদের প্রণোদনা প্রদান

৬

জাকারিয়া হত্যা: নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

৭

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

৮

সেরাজুল ইসলাম সবুজ সেরা গুণী শিক্ষক নির্বাচিত, কয়রায় আনন্দের বন্যা

৯

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ ডিসেম্বর

১০

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

১১

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

১২

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

১৩

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১৪

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

১৫

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৬

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

১৭

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

১৮

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

১৯

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

২০