বাংলাদেশ, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৯ অক্টোবর ২০২৬, ৩:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জবির দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণে আবেদন শুরু ১৫ অক্টোবর

রিয়াজ ইসলাম, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তন-২০২৭ উপলক্ষে যোগ্য গ্র্যাজুয়েটদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আগামী ১৫ অক্টোবর দুপুর ১২টা থেকে ২০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ মে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭৮তম সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন-২০২৭ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে সমাবর্তনে অংশগ্রহণের জন্য যোগ্য ডিগ্রিধারীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।

বিজ্ঞপ্তি আরও বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক (সম্মান), বিবিএ বা সমমানের এবং ২০১৬-১৭ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতকোত্তর, এমবিএ বা সমমানের ডিগ্রিধারীরা সমাবর্তনে অংশ নিতে পারবেন। এছাড়া এমফিল, পিএইচডি এবং প্রফেশনাল ও সান্ধ্যকালীন প্রোগ্রামের যেসব শিক্ষার্থী বা গবেষক জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অন্তত একটি ডিগ্রি অর্জন করেছেন, তারাও সমাবর্তনে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন।

সমাবর্তনে অংশগ্রহণের জন্য যোগ্য ডিগ্রিধারীদের আগামী ১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ২০ নভেম্বর শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

সমাবর্তনের নিবন্ধন ফি হিসেবে স্নাতক (সম্মান), বিবিএ বা সমমানের ডিগ্রিধারীদের ৫ হাজার টাকা এবং স্নাতকোত্তর, এমবিএ বা সমমানের ডিগ্রিধারীদের ৬ হাজার টাকা দিতে হবে। এমফিল ও পিএইচডি ডিগ্রিধারীদের নিবন্ধন ফি ৬ হাজার ৫০০ টাকা এবং স্নাতকোত্তর প্রফেশনাল ও সান্ধ্যকালীন প্রোগ্রামের জন্য ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া মূল সনদের জন্য স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ৫০০ টাকা, এমফিল ও পিএইচডির জন্য ১ হাজার টাকা এবং স্নাতকোত্তর প্রফেশনাল ও সান্ধ্যকালীন প্রোগ্রামের জন্য ৮০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। ক্ষেত্রবিশেষে সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের সভাপতিত্বে আগামী ৩০ জানুয়ারি ২০২৭ তারিখে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা

১

নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই

২

জবির দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণে আবেদন শুরু ১৫ অক্টোবর

৩

শ্রেণিকক্ষে যে প্রশ্ন কেউ করে না || মো. মামুন হাসান

৪

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেল ১৭ সাংবাদিক

৫

আলিপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক জিয়াউল ইসলাম গ্রেপ্তার

৬

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

৭

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

৮

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

৯

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

১০

কয়রায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

১১

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

১২

স্বদেশ’র উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক

১৩

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

১৪

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখাতে কিশোরীদের প্রণোদনা প্রদান

১৫

জাকারিয়া হত্যা: নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

১৬

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১৭

সেরাজুল ইসলাম সবুজ সেরা গুণী শিক্ষক নির্বাচিত, কয়রায় আনন্দের বন্যা

১৮

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ ডিসেম্বর

১৯

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

২০