বাংলাদেশ, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৯ অক্টোবর ২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রিজভী

ডেস্ক রিপোর্ট: রেমিট্যান্স বন্ধের হুমকিকে দেশ, মানবতা ও জনগণের স্বার্থের পরিপন্থি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে ‘কমল কুঁড়ি’ আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, এই বক্তব্য চরমভাবে শুধু দেশবিরোধী, মানবতাবিরোধী এবং দেশের জনগণের স্বার্থের পরিপন্থি।

তিনি বলেন, প্রবাসে কর্মরত বাংলাদেশিরা যে রেমিট্যান্স পাঠান, তা দেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

এই রেমিট্যান্সের অর্থ দিয়ে তাদের পরিবারের ভরণপোষণ হয়। লাখ লাখ পরিবার রেমিট্যান্সের টাকার জন্য অপেক্ষা করে।

পরিবারের যে ব্যক্তিটি বিদেশে রয়েছেন, তিনি কখন টাকা পাঠাবেন, সেই অপেক্ষায় থাকেন তারা।

তিনি বলেন, তার অর্থ হলো, আপনারা দেশের মানুষকে ক্ষুধার্ত রাখার, দেশের উন্নয়ন বন্ধ করার এবং অর্থনৈতিক কার্যক্রম বাধাগ্রস্ত করার হুমকি দিচ্ছেন।

কারণ, প্রবাসী আয় আমাদের জাতীয় অর্থনীতির একটি চালিকাশক্তি। আপনারা সেই চালিকাশক্তি বন্ধ করার হুমকি দিচ্ছেন। তাহলে আপনারা কীসের রাজনীতি করেন?
রিজভী বলেন, বিদেশে থাকা সব বাংলাদেশি কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের অনুসারী নন। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, এমন মানুষও রয়েছেন, যারা কখনো কোনো রাজনৈতিক দল করেননি।

তিনি বলেন, তাহলে আপনারা কোন ক্ষমতাবলে রেমিট্যান্স শাটডাউন করবেন? এ জন্য কি কোনো বৈধ আইন রয়েছে? নাকি আপনাদের কোনো গোপন কার্যক্রম রয়েছে, যার মাধ্যমে আপনারা এটি করতে চান?

বিএনপির এই নেতা বলেন, এরা কোনো দিনই জাতীয় স্বার্থে রাজনীতি করেনি, জনগণের স্বার্থে রাজনীতি করেনি। রাষ্ট্রীয় স্বার্থের আগে দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছে। অন্যদিকে, বিএনপি সব সময় রাষ্ট্রীয় স্বার্থকে আগে দেখেছে, জনগণের স্বার্থকে আগে দেখেছে।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম বলেন, দেশের হারিয়ে যাওয়া সংস্কৃতি, সাহিত্য ও গৌরবোজ্জ্বল ইতিহাস ফিরিয়ে আনতে ছাত্রদলকে সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক চর্চা জোরদার করতে হবে। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ ও শহীদদের নিয়ে রচনা প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে এবং স্কুল পর্যায় থেকেই নতুন নেতৃত্ব তৈরির উদ্যোগ নিতে হবে। ছাত্রদলকে আরও সুসংগঠিত করার পাশাপাশি মেধাবীদের রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে।

আবদুস সালাম বলেন, দীর্ঘ ১৭ বছর নির্যাতন-নিপীড়নের মধ্যেও ছাত্রদল হারিয়ে যায়নি। এখন দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে সংগঠনটিকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও কমল কুঁড়ি -জিয়া স্মৃতি পাঠাগারের আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শন শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে ছাত্রদল নিরন্তর কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

১

দেব পরিচালনা করলে নায়ক হতে রাজি জিৎ

২

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রিজভী

৩

উত্থান-পতনের দিনে তিন ফিফটিতে ভর করে বাংলাদেশের ৩১৭

৪

২য় সমাবর্তনের ফি বৃদ্ধি ও প্রফেশনালদের অন্তর্ভুক্তি নিয়ে জবিতে সমালোচনার ঝড়

৫

জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভা, শনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন

৬

শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ

৭

তালায় জব ফেয়ার, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

৮

সাংবাদিক মনিরুল ইসলাম মনির সেজ ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা

১০

নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই

১১

জবির দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণে আবেদন শুরু ১৫ অক্টোবর

১২

শ্রেণিকক্ষে যে প্রশ্ন কেউ করে না || মো. মামুন হাসান

১৩

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেল ১৭ সাংবাদিক

১৪

আলিপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক জিয়াউল ইসলাম গ্রেপ্তার

১৫

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১৬

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

১৭

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

১৮

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

১৯

কয়রায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

২০