বাংলাদেশ, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৯ অক্টোবর ২০২৬, ৯:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেব পরিচালনা করলে নায়ক হতে রাজি জিৎ

বিনোদন ডেস্ক: ভারতের বাংলা সিনেমার নায়ক দেব প্রথমবারের মতো পরিচালনায় নাম লিখিয়েছেন। নিজের নির্মাণে ‘দেশু ৭’ সিনেমায় অভিনয়ও করছেন তিনি। এতে দীর্ঘদিন পর তিনি জুটি বেঁধে শুভশ্রীর সঙ্গে। সিনেমাটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তৈরি হল ইতিহাস।

এক মঞ্চে এসে দাঁড়ালেন দুই সুপারস্টার দেব-জিৎ। বহুদিনের মনোমালিন্য ভুলে দেবের আমন্ত্রণ আর ফিরিয়ে দিতে পারেননি জিৎ।

ছোট ভাইয়ের আবদার রাখতে তাই দেবের পাশে বড় ভাইয়ের মতো দাঁড়িয়ে ছিলেন জিৎ।

তবে শুধু ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে অতিথি হয়ে আসেননি তিনি, এই অনুষ্ঠানে এসেই বড় ঘোষণা করে দিয়েছেন টলিউডের চলতি সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা।

জিৎ এবং দেবকে পাশাপাশি দেখে সবাই এক বাক্যে বলে ওঠেন, আবার এই দুই তারকাকে একসঙ্গে দেখতে চায় সবাই। দর্শকদের এই কথা শুনে মঞ্চে দাঁড়িয়েই বড় ঘোষণা করে দেন জিৎ।
দেবকে পাশে নিয়ে জিৎ বলেন, আপনারা চান আমাদের আবার একসঙ্গে দেখতে। সেটাই হবে। ‘দুই পৃথিবী ২’ যদি হয়, আর যদি দেব পরিচালনা করে তাহলে আমি সেই সিনেমার নায়ক হতে চাই। জিতের মুখে এই কথা শুনে দর্শকদের মধ্যে ছড়িয়ে যায় উত্তেজনা।

এই দিন কালো পোশাকে ধরা দিলেন দেব এবং শুভশ্রী। এই দুই তারকাকে দেখার জন্য উপচে পড়েছিল ভক্তদের ভিড়। উপস্থিত ছিলেন অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, ইধিকা পাল, কাঞ্চন মল্লিক, অপরাজিতা আঢ্য, রজতাভ দত্ত। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

এদিন দেব এই সিনেমার সঙ্গে তৈরি হওয়া বিভিন্ন অভিজ্ঞতার কথা শেয়ার করেন সবার সঙ্গে। উঠে আসে অনির্বাণকে ব্যান থেকে সরিয়ে এনে আবার সিনেমায় ফিরিয়ে আনার প্রসঙ্গ। এই সিনেমাটি যে একটি মাস্টার পিস হতে চলেছে, সে কথা সবার সামনে তুলে ধরেন ইধিকা পাল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

১

দেব পরিচালনা করলে নায়ক হতে রাজি জিৎ

২

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রিজভী

৩

উত্থান-পতনের দিনে তিন ফিফটিতে ভর করে বাংলাদেশের ৩১৭

৪

২য় সমাবর্তনের ফি বৃদ্ধি ও প্রফেশনালদের অন্তর্ভুক্তি নিয়ে জবিতে সমালোচনার ঝড়

৫

জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভা, শনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন

৬

শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ

৭

তালায় জব ফেয়ার, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

৮

সাংবাদিক মনিরুল ইসলাম মনির সেজ ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা

১০

নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই

১১

জবির দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণে আবেদন শুরু ১৫ অক্টোবর

১২

শ্রেণিকক্ষে যে প্রশ্ন কেউ করে না || মো. মামুন হাসান

১৩

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেল ১৭ সাংবাদিক

১৪

আলিপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক জিয়াউল ইসলাম গ্রেপ্তার

১৫

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১৬

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

১৭

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

১৮

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

১৯

কয়রায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

২০