
ডেস্ক রিপোর্ট: শুক্রবার সন্ধ্যায় শহরের লেকভিউয়ের হলরুমে জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের আহবায়ক ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব শেখ মাসুম বিল্লাহ শাহীন, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, অ্যাড. আকবার হোসেন, আবুল কাসেম, মশিউর রহমান, শফিকউদ্দৌলা সাগর, শেখ আবু রায়হান, মেহেদী হাসান, আল ইমরান ইমু, ডা. মহিদার রহমান, আব্দুল গফুর প্রমুখ।
সভায় জাকারিয়া হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শনিবার সাতক্ষীরার নিউমার্কেট চত্বরের শহীদ স. ম আলাউদ্দীন চত্বরে মানববন্ধনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তারা বলেন, জাকারিয়া হত্যার ১ সপ্তাহ পার হলেও আসামিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা দৃশ্যমান নয়।
মন্তব্য করুন