বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৯ সেপ্টেম্বর ২০২৪, ৮:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১৬ বছরে ১১ লাখ কোটি টাকার বেশি পাচার হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ফ্যাসিষ্ট হাসিনার আমলে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ১১ লাখ কোটি টাকার বেশি বিদেশে পাচার করা হয়েছে।

তিনি বলেন, জুলাই-আগস্টে যে আন্দোলন শুরু হয়েছে; রাষ্ট্র পুনর্গঠন ও সংস্কার না হওয়া পর্যন্ত তা চলবে। যতদিন পর্যন্ত একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে পারছে, যে কমিশন সব দলের সব মতের আস্থা অর্জন করতে পারছে, যতদিন পর্যন্ত বিচার ব্যবস্থা, সংসদ, সংবিধান ন্যায্যতার ভিত্তিতে সংস্কার হচ্ছে ততদিন পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করুক।

সোমবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে খাগড়াছড়ি টাউন হলে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিকের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সারা দেশে জনমত গঠনের অংশ হিসেবে খাগড়াছড়ি সফরে আসেন কেন্দ্রীয় নেতারা।

তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনো রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে। বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতামুখী না হয়ে জনমুখী হওয়ার আহ্বান জানান তিনি।

ছাত্র আন্দোলনের এ নেতা শেখ হাসিনাকে মুনিব উল্লেখ করে বলেন, একটি সিস্টেমের যিনি মুনিব সেই মুনিবকে গণভবন থেকে উৎখাত করে আমরা সীমান্তের ওপারে পাঠিয়ে দিয়েছি। কিন্তু মুনিবের যারা দোসর ছিল তারা আপনার আশেপাশে ঘুরছে।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা, সব স্তরে ন্যায্যতা নিশ্চিত করা এবং স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া উচিত। ছাত্র-জনতার অভ্যুত্থানকে পুঁজি করে যারা আবারও চাঁদাবাজি, সন্ত্রাসী আর সিন্ডিকেট করতে চান; তাদের এ সুযোগ আর দেওয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

এর আগে সভা শুরু হলে ছাত্রদের মধ্যে বিরোধ দেখা দেয়। আধা ঘণ্টারও বেশি সময় বিশৃঙ্খলা ও মারামারির পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বক্তব্য দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১০

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১১

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১২

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

১৩

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৪

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

১৫

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

১৬

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

১৭

লিটনকে নিয়ে শঙ্কা, দলে ডাক পেলেন সৌম্য

১৮

ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি

১৯

নকআউটের আগেও অনিশ্চিত, নেইমারকে নিয়ে কাটছেই না ধোঁয়াশা

২০