বাংলাদেশ, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৯ মার্চ ২০২৫, ৮:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চেন্নাইয়ের জার্সিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন ধোনি

স্পোর্টস ডেস্ক: আইপিএলের ইতিহাসে চেন্নাই সুপার কিংসের হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়লেন মহেন্দ্র সিংহ ধোনি। এত দিন এই রেকর্ডের মালিক ছিলেন সুরেশ রায়না।

গতকাল শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১৬ বলে ৩০ রান করে অপরাজিত ছিলেন ধোনি। সেই ম্যাচেই এই রেকর্ড গড়লেন তিনি। ধোনির এমন রেকর্ডের দিনে ম্যাচটি হেরে গেছে চেন্নাই।

আইপিএলে রায়না ১৭৮ ম্যাচে ৪৬৮৭ রান করেছিলেন। তাকে এবার টপকে গেলেন ধোনি। চেন্নাইয়ের হয়ে ২৩৬টি ম্যাচ খেলে ৪৬৯৯ রান করেছেন তিনি। সবচেয়ে বেশি রান করার তালিকায় ধোনি এবং রায়নার পরে রয়েছেন ফাফ ডুপ্লেসি (৯২ ম্যাচে ২৭২১ রান), রুতুরাজ গায়কোয়াড় (৬৮ ম্যাচে ২৪৩৩ রান) এবং রবীন্দ্র জাদেজা (১৭৪ ম্যাচে ১৯৩৯ রান)।

২০০৮ সাল থেকে চেন্নাইয়ের হয়ে খেলছেন ধোনি। মাঝে চেন্নাই দু’বছরের জন্য নিষেধাজ্ঞায় ছিল। সেই সময় ধোনি খেলেছিলেন রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে। চেন্নাইয়ের হয়ে ২২টি অর্ধশতরান করেছেন ধোনি। তার ব্যাটিং গড় ৪০.৫০। স্ট্রাইক রেট ১৩৯.৪৩।

এইদকে গতকাল প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু ১৯৬ রান করেছিল। সেই রান তাড়া করতে নেমে চেন্নাই থেমে যায় ১৪৬ রানে। ধোনি ৯ নম্বরে ব্যাট করতে নেমেছেন। শুক্রবার তিনি যখন ব্যাট করতে নামেন, তখন ম্যাচ প্রায় হাতের বাইরে বেরিয়ে গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

২

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

৪

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

৫

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

৬

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

৭

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

৮

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

৯

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১০

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১১

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

১৩

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১৪

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

১৫

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

১৬

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

১৭

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

১৮

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

১৯

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

২০