বাংলাদেশ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
১৭ নভেম্বর ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে বাড়িতে ঢুকে মা-মেয়েকে বেঁধে ডাকাতি!

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বসত বাড়িতে ঢুকে মা ও মেয়ের চোখ মুখ গামছা দিয়ে বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ আনুমানিক ২ লাখ ১০ হাজার টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ছনকা গ্রামের মো. নিয়ামুল মাস্টারের বাড়িতে অজ্ঞাত নামা দুর্বৃত্তরা প্রবেশ করে। এ সময় বাড়িতে থাকা নিয়ামুল মাস্টারের স্ত্রী রওশন আরা ও তার মেয়ে তাসফিয়ার চোখ মুখ গামছা দিয়ে বেঁধে ফেলে। পরে ঘরের আলমারিতে থাকা ১৪ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, নগদ ১৬ হাজার ৪০৫ টাকা, একটি সিম্ফনি স্মার্টফোন এবং দুটি বাটন মোবাইল ফোন লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।

খবর পেয়ে কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নিকুঞ্জ রায় ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বাড়িতে ঢুকে মা-মেয়েকে বেঁধে ডাকাতি!

১

শ্যামনগরে খাদ্য সার্বভৌমত্ব সুরক্ষায় যুব কর্মশালা

২

উত্তর শাহজাতপুর প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণে অনিয়ম, এক মাসেই ধরেছে ফাটল!

৩

মুন্সিগঞ্জের হরিনগর বাজার কমিটির নির্বাচন

৪

হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

৫

ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল

৬

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় দম্পতি নিহত

৭

শ্যামনগরে বাল্যবিয়েকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

৮

দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক ই এলাহীর বাসভবনে অগ্নিকাণ্ড

৯

শ্যামনগরে পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে প্রশিক্ষণ

১০

দেবহাটায় ৩৪শ কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ

১১

কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা: দলকে শক্তিশালী করার প্রত্যয়

১২

কালিগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

১৩

আইপিএলে খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন ধোনি

১৪

এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

১৫

সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, আউটসোর্সিংয়ের কর্মী গ্রেপ্তার

১৬

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

১৭

আধুনিক মন্দির নির্মাণ হচ্ছে প্রতি জেলায়

১৮

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৫৩৭

১৯

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ১০ বন্দুকসহ গোলাবারুদ উদ্ধার

২০