
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনের লক্ষ্যে প্রশাসনিক কর্মকর্তাদের অংশগ্রহণে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভোম্বর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া আক্তার। সভায় গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নার্গিস সুলতানা গ্রাম আদালতের বিভিন্ন কার্যক্রম, মামলার নিষ্পত্তি, নথিপত্র রক্ষণাবেক্ষণ এবং মামলার জট কমাতে প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা তুলে ধরেন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আক্তার বলেন, গ্রাম আদালতে মামলা পরিচালনা হলে উচ্চ আদালতে মামলার জট কমবে। আমরা চাই মানুষ যেন গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত ন্যায়বিচার পায়।
সভায় প্রশাসনিক কর্মকর্তারা গ্রাম আদালতকে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তোলার জন্য একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন