বাংলাদেশ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
১৭ নভেম্বর ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে প্রশিক্ষণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগরে বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি তাদের মুন্সীগঞ্জস্থ কার্যালয়ে শক্তি প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ আয়োজন করে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নীলিমা রানী। সমাপনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন।

এতে প্রশিক্ষক হিসেবে হাঁস-মুরগি ও গরু-ছাগল পালনের আধুনিক, নিরাপদ ও লাভজনক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুব্রত কুমার বিশ্বাস, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সুদীপ্ত বিশ্বাস, এআইটি উত্তম কুমার গাইন এবং সিসিডিবি শক্তি প্রকল্পের ধ্রুব বিশ্বাস। প্রশিক্ষণে প্রকল্পের নারী দলের ১৭ জন, পুরুষ দলের ৪ জন এবং যুব দলের ৪ জনসহ মোট ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।

সমাপনী বক্তব্যে সভাপতি নীলিমা রানী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পরিবেশবান্ধব ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টিই আমাদের মূল লক্ষ্য। প্রশিক্ষণলব্ধ জ্ঞান নিজেদের ভাগ্য বদলাতে সহায়ক হবে।

অতিথির বক্তব্যে সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন বলেন, নারী ও যুবদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারলে পরিবার ও সমাজ উভয়ই এগিয়ে যাবে। ঘরে বসে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

প্রশিক্ষক সুব্রত কুমার বিশ্বাস আধুনিক উপায়ে পশুপালন ও প্রাথমিক চিকিৎসার মাধ্যমে বাড়তি আয়ের পরামর্শ দেন।

প্রশিক্ষণার্থী মিনারা খাতুন ও পল্লব গাইন তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, আগে সনাতন পদ্ধতিতে হাঁস-মুরগি ও ছাগল পালন করতাম। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা বৈজ্ঞানিক নিয়ম ও রোগবালাই দমনের কার্যকর কৌশল শিখেছি, যা আমাদের স্বাবলম্বী হতে সহায়তা করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বাড়িতে ঢুকে মা-মেয়েকে বেঁধে ডাকাতি!

১

শ্যামনগরে খাদ্য সার্বভৌমত্ব সুরক্ষায় যুব কর্মশালা

২

উত্তর শাহজাতপুর প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণে অনিয়ম, এক মাসেই ধরেছে ফাটল!

৩

মুন্সিগঞ্জের হরিনগর বাজার কমিটির নির্বাচন

৪

হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

৫

ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল

৬

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় দম্পতি নিহত

৭

শ্যামনগরে বাল্যবিয়েকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

৮

দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক ই এলাহীর বাসভবনে অগ্নিকাণ্ড

৯

শ্যামনগরে পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে প্রশিক্ষণ

১০

দেবহাটায় ৩৪শ কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ

১১

কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা: দলকে শক্তিশালী করার প্রত্যয়

১২

কালিগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

১৩

আইপিএলে খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন ধোনি

১৪

এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

১৫

সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, আউটসোর্সিংয়ের কর্মী গ্রেপ্তার

১৬

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

১৭

আধুনিক মন্দির নির্মাণ হচ্ছে প্রতি জেলায়

১৮

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৫৩৭

১৯

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ১০ বন্দুকসহ গোলাবারুদ উদ্ধার

২০