
ডেস্ক রিপোর্ট: সদ্য শূন্য ঘোষিত কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন হবে। মঙ্গলবার (১৭ নভেম্বর) জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বিষয়টি জানান।
তিনি বলেন, ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন আয়োজন করার বাধ্যবাধকতা আছে। আমরা এসময়ের মধ্যে উপনির্বাচন আয়োজন করব।
শারীরিক অসুস্থতার দেখিয়ে কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুক জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠালে তিনি তা গ্রহণ করেন। এরপর বিকেলেই কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।

মন্তব্য করুন