বাংলাদেশ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৭ নভেম্বর ২০২৬, ৬:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আইপিএলে খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন ধোনি

ডেস্ক রিপোর্ট: আইপিএলে দীর্ঘ খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন মহেন্দ্র সিং ধোনি। তবে চেন্নাই সুপার কিংসের সঙ্গে তার প্রায় দুই দশকের সম্পর্ক ছিন্ন হচ্ছে না। ২০২৭ আইপিএলের আগে ফ্র্যাঞ্চাইজিটির মেন্টর হিসেবে নতুন দায়িত্ব নিচ্ছেন ভারতের সাবেক এই বিশ্বকাপজয়ী অধিনায়ক।

আগামী আসরের ক্রিকেটার ধরে রাখার (রিটেনশন) শেষ দিনে ধোনির এই ভূমিকা বদলের ঘোষণা দেয় চেন্নাই সুপার কিংস। এর মধ্য দিয়ে পর্দা নামল আইপিএলের অন্যতম সফল ও বর্ণাঢ্য এক খেলোয়াড়ি ক্যারিয়ারের।

চেন্নাইয়ের মালিক এন শ্রীনিবাসন এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, হলুদ জার্সিতে মাঠে না নামলেও দলের অবিচ্ছেদ্য অংশ হয়েই থাকছেন ধোনি। বলেন, ‘ধোনি সবসময়ই আমাদের পরিচয়ের অংশ হয়ে থাকবে। এটিই সবসময় ওর ঘর।’

২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকেই চেন্নাইয়ের সমার্থক হয়ে উঠেছিলেন ধোনি। তার নেতৃত্বে পাঁচটি আইপিএল শিরোপার পাশাপাশি দুটি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি ট্রফি জিতেছে দলটি।

ধোনির সঙ্গে দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করে শ্রীনিবাসন বলেন, ‘মহেন্দ্র সিং ধোনি ছাড়া চেন্নাই সুপার কিংসের অস্তিত্ব কল্পনা করা যায় না। প্রায় দুই দশক ধরে আমরা সাফল্য, ব্যর্থতা ও সব ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে একসঙ্গে হেঁটেছি ও বেড়ে উঠেছি।’

‘আমাদের সম্পর্ক এতটা দৃঢ় হওয়ার পেছনে একটিই কারণ—আমরা একে অপরের উদ্দেশ্য নিয়ে কখনো প্রশ্ন তুলি না। এই বিশ্বাসই আমাদের এই যাত্রাকে সম্ভব করেছে। ২০০৮ সালে আমি জোর দিয়েছিলাম যেন ধোনিকে চেন্নাইয়ে নেওয়া হয়… পরে প্রমাণ হয়েছে সেটিই ছিল আমার নেওয়া সেরা সিদ্ধান্ত। শুধু ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ওর অর্জনের জন্য নয়, বরং ও যেমন মানুষ, সেটির জন্যও।’

চেন্নাই সুপার কিংসের ব্যবস্থাপনা পরিচালক কেএস বিশ্বনাথন মনে করেন, ট্রফির চেয়েও ধোনির বড় অর্জন চেন্নাই শহর ও এর মানুষদের আপন করে নেওয়া।

‘ক্রিকেটার হিসেবে ধোনি যা অর্জন করেছে, তা প্রতিটি ভক্তের স্মৃতিতে গেঁথে থাকবে। তবে ওকে সত্যিকার অর্থে যা বিশেষ করে তুলেছে, তা হলো চেন্নাইয়ের সঙ্গে ওর একাত্ম হয়ে যাওয়া। ও এই শহরকে আপন করে নিয়েছে, আর শহরটিও ওকে নিজেদের একজন হিসেবে বরণ করে নিয়েছে।’

আইপিএল ক্যারিয়ারে ২৭৮ ম্যাচ খেলে ২৪২ ইনিংসে ৩৮.৩০ গড় ও ১৩৭.৪৫ স্ট্রাইক রেটে ৫ হাজার ৪৩৯ রান করেছেন ধোনি। কোনো সেঞ্চুরি না থাকলে ফিফটি করেছেন ২৪টি। ৩৭৫ চারের সঙ্গে তিনি ছক্কা মেরেছেন ২৬৪টি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বাড়িতে ঢুকে মা-মেয়েকে বেঁধে ডাকাতি!

১

শ্যামনগরে খাদ্য সার্বভৌমত্ব সুরক্ষায় যুব কর্মশালা

২

উত্তর শাহজাতপুর প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণে অনিয়ম, এক মাসেই ধরেছে ফাটল!

৩

মুন্সিগঞ্জের হরিনগর বাজার কমিটির নির্বাচন

৪

হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

৫

ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল

৬

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় দম্পতি নিহত

৭

শ্যামনগরে বাল্যবিয়েকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

৮

দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক ই এলাহীর বাসভবনে অগ্নিকাণ্ড

৯

শ্যামনগরে পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে প্রশিক্ষণ

১০

দেবহাটায় ৩৪শ কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ

১১

কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা: দলকে শক্তিশালী করার প্রত্যয়

১২

কালিগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

১৩

আইপিএলে খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন ধোনি

১৪

এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

১৫

সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, আউটসোর্সিংয়ের কর্মী গ্রেপ্তার

১৬

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

১৭

আধুনিক মন্দির নির্মাণ হচ্ছে প্রতি জেলায়

১৮

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৫৩৭

১৯

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ১০ বন্দুকসহ গোলাবারুদ উদ্ধার

২০