বাংলাদেশ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ম্যাচ চলাকালে বলের আঘাতে আর্জেন্টাইন ফুটবলারের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: ফুটবল মাঠে একটি মুহূর্তই কেড়ে নিল তরুণ এক খেলোয়াড়ের প্রাণ। সতীর্থদের সঙ্গে মাঠে নেমেছিলেন স্বপ্ন পূরণের আশায়। কিন্তু ম্যাচ চলাকালে মাথায় বলের আঘাত পেয়ে আর ফিরতে পারলেন না। আর্জেন্টিনার ১৮ বছর বয়সী ফুটবলার আবেল নুনিয়েজের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশটির ফুটবল অঙ্গনে। আর্জেন্টিনার যুব ফুটবল টুর্নামেন্টের ম্যাচে গত বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।

ম্যাচের একপর্যায়ে মাথায় সরাসরি বলের আঘাত পান আবেল। তিনি এফসি এজেইজার ২০০৮ বয়সভিত্তিক দলের খেলোয়াড় ছিলেন। আঘাত পাওয়ার পরপরই তাকে মাঠে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে নেয়া হয় একটি চিকিৎসাকেন্দ্রে। এ ঘটনার পর ম্যাচটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে একই মাঠে ষষ্ঠ বিভাগের যে ম্যাচ হওয়ার কথা ছিল, সেটিও বাতিল করা হয়।

মাথায় গুরুতর আঘাত পাওয়ায় আবেলের অস্ত্রোপচার করা হয়েছিল। তবে তাতেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। শেষ পর্যন্ত রোববার তার মৃত্যুর খবর নিশ্চিত করে ক্লাব এফসি এজেইজা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া শোকবার্তায় ক্লাবটি লিখেছে, ‘একটি ক্লাব হিসেবে আমাদের জন্য এটাই সবচেয়ে কঠিন সংবাদ। গভীর বেদনা ও অপরিসীম শোক নিয়ে আমরা বিদায় জানাচ্ছি এমন একজন তরুণকে, যার সামনে পুরো জীবন পড়ে ছিল। আজ সে আমাদের মাঝে এমন এক শূন্যতা রেখে গেল, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’

তথ্যসূত্র: টিওয়াইসি স্পোর্টস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বাড়িতে ঢুকে মা-মেয়েকে বেঁধে ডাকাতি!

১

শ্যামনগরে খাদ্য সার্বভৌমত্ব সুরক্ষায় যুব কর্মশালা

২

উত্তর শাহজাতপুর প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণে অনিয়ম, এক মাসেই ধরেছে ফাটল!

৩

মুন্সিগঞ্জের হরিনগর বাজার কমিটির নির্বাচন

৪

হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

৫

ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল

৬

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় দম্পতি নিহত

৭

শ্যামনগরে বাল্যবিয়েকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

৮

দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক ই এলাহীর বাসভবনে অগ্নিকাণ্ড

৯

শ্যামনগরে পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে প্রশিক্ষণ

১০

দেবহাটায় ৩৪শ কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ

১১

কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা: দলকে শক্তিশালী করার প্রত্যয়

১২

কালিগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

১৩

আইপিএলে খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন ধোনি

১৪

এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

১৫

সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, আউটসোর্সিংয়ের কর্মী গ্রেপ্তার

১৬

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

১৭

আধুনিক মন্দির নির্মাণ হচ্ছে প্রতি জেলায়

১৮

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৫৩৭

১৯

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ১০ বন্দুকসহ গোলাবারুদ উদ্ধার

২০