
উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর হাট বাজার ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৩ পর্যন্ত মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ হলরুমে নির্বাচনের ভোট গ্রহণ করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সাধারণ সম্পাদক পদে আবু হাসান ১৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনিসুজ্জামান আনিস ১০১ ভোট, বাবলুর বহমান ৮৯ ভোট, মোতালেব হোসেন ৩০ ভোট ও আবুল কাশেম পেয়েছেন ২৫ ভোট।
সদস্য পদে শরিফুল ইসলাম সাগর ২৬৩ ভোট পেয়ে ১নং সদস্য এবং ১৭২ ভোট পেয়ে জাহাঙ্গীর হোসেন ২নং সদস্য নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আব্দুর রশিদ ১১৩ ভোট, জামাল হোসেন ৯৪ ভোট, নাজমুল হোসেন ৬৩ ভোট ও আব্দুল হামিদ ২৫ ভোট পেয়েছেন।

মন্তব্য করুন